Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চন্দননগরের স্পোর্টিং ক্লাব থেকে বিশ্বকাপের মঞ্চে, বাংলার অভিষেক যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, কারোর সর্বনাশ, কারোর পৌষমাস। ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের মোট ছ’জন ক্রিকেটার করোনায় আক্রান্ত। তাঁদের বাদ দিয়ে খেলতে নামতে হয়েছে গত ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও বাকি ম্যাচে কী হবে কে

চন্দননগরের স্পোর্টিং ক্লাব থেকে বিশ্বকাপের মঞ্চে, বাংলার অভিষেক যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

শেষ আপডেট: 21 January 2022 15:21

দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, কারোর সর্বনাশ, কারোর পৌষমাস। ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের মোট ছ’জন ক্রিকেটার করোনায় আক্রান্ত। তাঁদের বাদ দিয়ে খেলতে নামতে হয়েছে গত ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও বাকি ম্যাচে কী হবে কেউ জানে না। তাই জাতীয় নির্বাচকরা আরও পাঁচ তারকাকে দলে ডেকেছেন। ওই পাঁচজনের মধ্যে বাংলার অভিষেক পোড়েলও রয়েছেন। চন্দননগরের ন্যাশনাল স্পোর্টিং ক্লাব থেকেই ক্রিকেটে হাতেখড়ি অভিষেকের। সম্পর্কে বাংলার নামী তারকা ঈশান পোড়েলের খুড়তুতো ভাই। ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার দাদার থেকেও মূল্যবান টিপস নেবেন অভিষেক। বাংলা দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক, মুখিয়ে রয়েছেন বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চেনানোর। এদিন বলছিলেন, ‘‘দাদা আমাকে সবসময় উৎসাহ দেয়, দাদা যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছে, আমি ওখানকার আবহাওয়া ও পিচ সম্পর্কেও ধারণা পাব।’’ শুক্রবার যখন অভিষেককে বোর্ডের অফিস থেকে ফোন করা হয়, সেইসময় তিনি বাংলা দলের প্র্যাকটিসে ছিলেন। বিশ্বাসই করে উঠতে পারেননি এই জুনিয়র তারকা। তারপরেই ফোন করেন ভারতীয় দলের ম্যানেজার। বোর্ড থেকে তাঁকে শনিবারই পাঠিয়ে দেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ৫ ক্রিকেটার কোভিড পজিটিভ। সেই তালিকায় আছেন অধিনায়ক যশ ধুলও সহ অধিনায়ক শেখ রশিদও। আরও ৩ ক্রিকেটার সংক্রমিত।  তাই ৫ ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে তড়িঘড়ি ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর সিদ্ধান্ত বোর্ডের। আর সেই তালিকাতেই চলে এসেছেন বাংলার এই উদীয়মান নক্ষত্র। অ্যাডাম গিলক্রিস্টের অনুরাগী অভিষেক প্রথম বার জাতীয় দলে খেলার ডাক পেলেন। আর সেটাও বিশ্বকাপের মতো আসরে। কোচবিহার ট্রফিতে এবার দুরন্ত খেলেছেন জেলা থেকে উঠে আসা এই প্রতিভা। বাংলা অধিনায়কের চওড়া ব্যাট নজর কাড়ে নির্বাচকদের। কোচবিহার ট্রফিতে ৩টি সেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৪৪, ত্রিপুরার ১০২, হায়দরাবাদের বিরুদ্ধে ১০৪ ও ৮৫ রানের ইনিংস আছে তাঁর ব্যাটে। বিহারের বিরুদ্ধে ৭১ রান করেন বাংলার অধিনায়ক। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে ৭৬ ও ৯০। এই নজরকাড়া সাফল্য যাঁর, তাঁকে উপেক্ষা করে কার সাধ্যি!

```