Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ডাউন সিনড্রোমে আক্রান্ত কিশোর-কিশোরীর প্রেম প্রস্তাব! ভিডিও দেখে আবেগে ভাসছে নেট-দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: মাঠ জুড়ে ফুটবল ম্যাচ চলছে স্কুলপড়ুয়াদের। মাঠের পাশে দাঁড়িয়ে চিয়ারলিডারের দল। স্কুলের ছাত্রীরাই চিয়ারলিডার। লাফিয়ে-ঝাঁপিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে তারা। আর তাদের পাশেই চুপটি করে দাঁড়িয়ে আর এক ছাত্রী। তার পোশাকও চিয়ারলিড

ডাউন সিনড্রোমে আক্রান্ত কিশোর-কিশোরীর প্রেম প্রস্তাব! ভিডিও দেখে আবেগে ভাসছে নেট-দুনিয়া

শেষ আপডেট: 1 October 2019 06:55

দ্য ওয়াল ব্যুরো: মাঠ জুড়ে ফুটবল ম্যাচ চলছে স্কুলপড়ুয়াদের। মাঠের পাশে দাঁড়িয়ে চিয়ারলিডারের দল। স্কুলের ছাত্রীরাই চিয়ারলিডার। লাফিয়ে-ঝাঁপিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে তারা। আর তাদের পাশেই চুপটি করে দাঁড়িয়ে আর এক ছাত্রী। তার পোশাকও চিয়ারলিডারদের মতো, তার হাতেও লাল রঙের ঝাঁকড়া একটা বড় ফুল, চিয়ারলিডারদের মতো। খানিক পরেই দেখা গেল, তার দিকে হেঁটে আসছে এক ছাত্র। সে ছাত্রের হাতে দু'টো বেলুন, ফুলের তোড়া আর অন্য হাতে একটা প্ল্যাকার্ড। তাতে লেখা, 'উইল ইউ বি মাই সানশাইন টু হোমকামিং?' ছেলেটিকে এগিয়ে আসতে দেখেই দৌড়ে গেল মেয়েটি। মুখে হাজার ওয়াটের ঝলমলে হাসি। পরস্পরকে জড়িয়ে ধরল তারা। সারা গ্যালারি তখন খেলা ফেলে তাদেরই দেখছে। হাততালি আর চিৎকারে ভরে গিয়েছে মাঠ। এ রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে সম্প্রতি। নেটিজেনরা মুগ্ধতা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাদের। হবে না-ই বা কেন? এ কি আর পাঁচটা প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা? এ তো সারিস মেরি গার্সিয়া আর ডেভিড কোয়ানের গল্প। ফ্লরিডার একটি হাইস্কুলের পড়ুয়া তারা। তারা দু’জনেই ডাউন সিনড্রোমে আক্রান্ত। তাই তাদের এই মিষ্টি প্রেমের গল্প মন জয় করে নিয়েছে নেট-দুনিয়ার। ভিডিওয় দেখা যায়, পরস্পরের কাছে আসার পরে হাঁটু মুড়ে বসে সারিসকে প্রেমের প্রস্তাব দেয় ডেভিড। সারিসও তা গ্রহণ করে। এই গোটা ঘটনাটির ৩৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে সারিস। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সেটি। কয়েক লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি, মন্তব্য করেছেন, শেয়ার করেছেন। দেখুন সেই দুর্দান্ত ভিডিও। https://www.facebook.com/sarismariemodel/videos/377447173137484/?v=377447173137484 অভিনন্দন আর প্রশংসার বন্যায় ভেসে গেছে সদ্য প্রেমিক-প্রেমিকার এই অসম্ভব মিষ্টি জুটি। আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত দুই কিশোর-কিশোরীর প্রেম যে সকলকেই ছুঁয়ে গেছে, তা বলাই বাহুল্য। চিকিৎসাবিজ্ঞান বলছে, সাধারণত মানবশরীরের কোষে ২৩ জোড়া অর্থাৎ ৪৬টা ক্রোমোজ়োম থাকে। সে জায়গায় যাদের একটা বেশি, অর্থাৎ ৪৭টা ক্রোমোজ়োম থাকে, চিকিৎসার পরিভাষায় তারাই ‘ডাউন সিনড্রোম’-এ আক্রান্ত হয়। এটা কোনও অসুখ নয়, এটিকে একটি ডিসঅর্ডার বা অসামঞ্জস্য বলা যেতে পারে। প্রতি ৫০০ থেকে ৭০০ শিশুর মধ্যে এক জন, এমন একটি ক্রোমোজ়োম বেশি নিয়ে জন্মায়। বস্তুত, এই একটি অতিরিক্ত ক্রোমোজ়োমই যত অসামঞ্জস্যের কারণ। প্রকৃতির খেয়ালে ঘটে যায় এই অনিয়ম, যার কারণে শারীরিক ও মানসিক ভাবে নানা ধরনের জেনেটিক ত্রুটি দেখা যায় এদের। এদের শরীরের পেশিগুলি শিথিল হয়, উচ্চতা বাড়ে না। হাঁটাচলা ধীর হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গোলিয়ান ধাঁচ চলে আসে মুখের। মানসিক বয়সও অনেকটা পিছিয়ে থাকে শরীরের বয়সের তুলনায়। https://www.instagram.com/p/B2-cvytBCJE/?utm_source=ig_embed&utm_campaign=dlfix সারিস মেরি গার্সিয়া আর ডেভিড কোয়ান-ও এমনই ডিসঅর্ডারের শিকার। কিন্তু তাতে যে তাদের জীবনে বা যাপনে আনন্দের কোনও কমতি নেই. ডাউন সিনড্রোমে আক্রান্ত হলেও যে স্বাভাবিক জীবন বাঁচা সম্ভব, তা-ই যেন বুঝিয়ে দিল তারা।

```