Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাওমিকে শো-কজ নোটিস পাঠাল ইডি! আইন ভেঙে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে নজরে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, বিদেশি মুদ্রা বিনিময় আইন লংঘন করে বিপুল টাকার লেনদেন করেছে তারা। সেই ঘটনা এবার কারণ দর্শানোর জন্য শাওমিকে শোকজ নোটিস পাঠ

শাওমিকে শো-কজ নোটিস পাঠাল ইডি! আইন ভেঙে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ

শেষ আপডেট: 9 June 2023 18:16

দ্য ওয়াল ব্যুরো: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে নজরে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, বিদেশি মুদ্রা বিনিময় আইন লংঘন করে বিপুল টাকার লেনদেন করেছে তারা। সেই ঘটনা এবার কারণ দর্শানোর জন্য শাওমিকে শোকজ নোটিস পাঠাল ইডি (ED sends show cause notice to Xiaomi)।

শুধু শাওমিই নয়, তিনটি বিদেশি ব্যাঙ্ককেও একই মর্মে শোকজ করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, শাওমি ইন্ডিয়া বিদেশি মুদ্রা বিনিময় আইন (ফেমা) লঙ্ঘন করে মোট ৫৫৫১.২৭ কোটি টাকা ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আইন মোতাবেক এই পুরো টাকাটাই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই শাওমি ইন্ডিয়ার সিএফও সমীর রাও এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর মনু জৈনকে শোকজ করেছে ইডি।

এছাড়া নোটিস পাঠানো হয়েছে সিটি ব্যাঙ্ক, এইচএসবিসি এবং ডয়েশ ব্যাঙ্ককে। এই তিনটি ব্যাঙ্কের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ফেমা আইন মোতাবেক তদন্ত শেষ করেছে ইডি। তারপরেই কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে সংস্থাগুলিকে।

ইচ্ছে করে মেট্রোর দরজার ফাঁকে পা গলিয়ে বন্ধ হতে দিচ্ছেন না! দিল্লিতে দুই যুবকের কীর্তি ভাইরাল


```