Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফেসবুক পোস্টের সূত্র ধরে শাহজাহানের কাছে পৌঁছতে পারে ইডি! খবর ছড়াতেই ডিলিট সেই পোস্ট

তিন সপ্তাহ পার! এখনও সন্দেশখালির বাদশার খোঁজ নেই! কোথায় রয়েছেন শাহজাহান শেখ, এই নিয়ে জল্পনার শেষ নেই।

ফেসবুক পোস্টের সূত্র ধরে শাহজাহানের কাছে পৌঁছতে পারে ইডি! খবর ছড়াতেই ডিলিট সেই পোস্ট

শেষ আপডেট: 27 January 2024 15:56

দ্য ওয়াল ব্য়ুরো: তিন সপ্তাহ পার! এখনও সন্দেশখালির বাদশার খোঁজ নেই! কোথায় রয়েছেন শাহজাহান শেখ, এই নিয়ে জল্পনার শেষ নেই।

বৃহস্পতিবার রাজ্যের কারামন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল নেতা অখিল গিরি দাবি করেছিলেন, শাহজাহান নাকি রাজ্যের বাইরে চিকিৎসায় গেছেন, তাড়াতাড়িই ফিরবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি, শাহজাহান সন্দেশখালির ৫  কিলোমিটারের মধ্যে রয়েছেন। 

এমন আবহে শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিনে আচমকায় ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ফেসবুক স্ট্যাটাস বদলে গিয়েছিল। প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল সাইটে সকলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। বিরোধীরা বলতে শুরু করেন, শাহজাহান সশরীরে সক্রিয় না হলেও ফেসবুকে বেশ অ্যাক্টিভ! পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। 

 এ ব্যাপারে আসরে নামতে দেখা যায় সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, "শাহজাহানের অফিসিয়াল পেজ অন্য কেউ চালান। হয়তো সেই ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে।"

এসবের মাঝে এমন গুঞ্জনও  শোনা যায়, যে শাহজাহানের ফেসবুক স্ট্যাটাস ধরে ইডি, সিবিআই তাঁর কাছে পৌঁছে যেতে পারে। তারপরই শনিবার সকালে ফেরার তৃণমূল নেতার ফেসবুক পেজ থেকে আগের পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। 

শাহজাহান শেখের ফেসবুক পেজ তিনি নিজেই চালান নাকি অন্য কেউ, তা স্পষ্ট নয়। তবে পোস্ট ডিলিটের পর বিষয়টি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

একাংশের অনুমান, যদি সত্যি সত্যি পোস্টের লোকেশন ধরে গোয়েন্দারা পৌঁছে যান, এমন আশঙ্কা থেকেই শুক্রবারের পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে তাঁদের ওপর হামলা হয় এবং এই ঘটনার পর থেকেই তৃণমূল নেতা ফেরার। ২২ দিন পরেও তাঁর কোনও খোঁজ নেই। সম্প্রতি ইডির তরফে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানও চালানো হয়। ২৯ জানুয়ারি তাঁকে সিজিও-তে দেখা করার নির্দেশও দেওয়া হয়েছে। তারই মাঝে পোস্ট বিতর্ক!


```