
শেষ আপডেট: 24 July 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ কার্লোস কুয়াদ্রাদের সামনেই আটকে গেল দল। কলকাতা প্রিমিয়ার লিগের (Premier League) বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১-১ ড্র করেছে লাল হলুদ দল।
সোমবার ভোর রাতে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন কার্লোস। স্প্যানিশ কোচ হোটেলে সারাদিন বিশ্রাম নিয়েই নৈহাটিতে চলে যান দলের খেলা দেখতে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখতে গিয়েই কার্লোস হতাশ হয়েছেন। দলের জুনিয়র তারকাদের কোচিং করাচ্ছেন বিনো জর্জ। কিন্তু সিনিয়র দলের কোচ কার্লোস জানিয়ে দিয়েছেন, যারা জুনিয়র দলে ভাল খেলবে, তাদের সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস ও ম্যাচে খেলানো হবে।
খেলায় ইস্টবেঙ্গল প্রথমে গোল দিয়ে এগিয়ে গেলেও পরে শোধ করে বিপক্ষ দল। সব থেকে বড় কথা, তুহিন দাস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় সারা ম্যাচেই ইস্টবেঙ্গল দশজনে খেলেছে। সেটাই বড় পার্থক্য হয়ে গিয়েছে ম্যাচে।
দীপ সাহার ফ্রিকিক থেকে দুরন্ত গোলে এগিয়ে গিয়েছিল লাল হলুদ দল। কিন্তু ম্যাচ শেষের আগে যেভাবে দল গোল হজম করল, তাতে গোলরক্ষককে দোষ দেওয়ায় যায়। তাঁর পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে গিয়েছে।
ম্যাচের রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় মোট আট মিনিট অতিরিক্ত সময় খেলিয়েছেন। যা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে লাল হলুদ কর্তাদের। সেইসময় বিএসএস স্পোর্টিং গোল করে সমতা ফেরায়। টানা দুটি ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। আবারও তারা জয়ের সরণীতে ফিরল। লিগের প্রথম ম্যাচেও ড্র করেছিল লাল হলুদ দল। এদিন অবশ্য কমজোরি দলের বিরুদ্ধে আটকে যাওয়ার পরে সমর্থকরা ক্ষোভ দেখিয়েই মাঠ ছাড়েন।
মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সির আত্মপ্রকাশ গোয়েঙ্কা হাউসে, থাকছে চমকও