Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!

কোভিড মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে সারা বিশ্বকে, কো উইন গ্লোবাল কনক্লেভে বললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারী আমাদের শিক্ষা দিয়েছে, মানবতার স্বার্থে সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সোমবার কো-উইন গ্লোবাল কনক্লেভে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “আমাদের পরস্পরের থেকে শিক্ষা নিতে হবে।

কোভিড মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে সারা বিশ্বকে, কো উইন গ্লোবাল কনক্লেভে বললেন মোদী

শেষ আপডেট: 5 July 2021 11:08

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারী আমাদের শিক্ষা দিয়েছে, মানবতার স্বার্থে সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সোমবার কো-উইন গ্লোবাল কনক্লেভে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “আমাদের পরস্পরের থেকে শিক্ষা নিতে হবে। অতিমহামারী শুরু হওয়ার পর থেকে ভারত তার অভিজ্ঞতা ও দক্ষতা অন্য দেশের সঙ্গে ভাগ করে নিয়েছে।” অতিমহামারীতে মৃতদের জন্য এদিন শোক প্রকাশ করেন মোদী। তিনি বলেন, গত ১০০ বছরে সারা বিশ্ব এমন অতিমহামারীর মুখে পড়েনি। তাঁর কথায়, “আমরা দেখলাম, কোনও দেশ যতই শক্তিশালী হোক না কেন, একা এই সমস্যার সমাধান করতে পারবে না।” ন্যাশনাল হেলথ অথরিটি এদিন বিবৃতি দিয়ে বলে, ভারত এখন অন্যান্য দেশকে কো উইন দেবে। কো উইন হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে যে কোনও দেশেরই টিকাকরণে সুবিধা হবে। কো উইনের মাধ্যমে ভারত অন্যান্য দেশের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এদিন কো উইন গ্লোবাল কনক্লেভের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ অথরিটির সিইও আর এস শর্মা, বিদেশ সচিব এইচ ভি শ্রিঙ্গলা এবং স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মেক্সিকো, কানাডা, উগান্ডা, নাইজেরিয়া সহ ৫০ টি দেশ কো উইন অ্যাপ ব্যবহারে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কো উইনের ওপেন সোর্স ভার্সন তৈরি করতে হবে। তাহলে যে কোনও দেশই এই অ্যাপ ব্যবহার করতে পারবে। ভারতে টিকাকরণ শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি থেকে। এখন ১৮ বছরের বেশি সকলকেই টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন দেশের গর্ভবতী মহিলারা। তাঁরা নিজেরা এখন কো উইন অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন অথবা করোনাভাইরাস সংক্রমণ রোধে বাড়ির সবচেয়ে কাছের সেন্টারে ভ্যাকসিন নিতে যেতে পারেন। একাধিক সংগঠন সরকারের কাছে গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি করছিল। গত মে মাসে দিল্লির শিশু অধিকার রক্ষা কমিশন কেন্দ্রের ১৪ জানুয়ারির অ্যাডভাইসরির বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আবেদন করে। ওই অ্যাডভাইসারিতে বলা হয়েছিল, যেহেতু ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে গর্ভবতী মহিলাদের সামিল করা হয়নি, সুতরাং তাদের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা নিরাপদ, সুরক্ষিত, সে ব্যাপারে যথেষ্ট ডাটা নেই।

```