Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

LPG price: কূটনীতির ঝাঁজ রান্নাঘরেও! পকেটের চাপ বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম

প্রথামতো মাসের শুরুতেই গ্যাসের দাম সংশোধন করা হয়। আরব দুনিয়ায় টানাপড়েনের মাঝেই দেশে একলাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম।

LPG price: কূটনীতির ঝাঁজ রান্নাঘরেও! পকেটের চাপ বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 March 2026 10:09

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ চরমে। দীর্ঘ টানাপড়েনের পর শনিবার সরাসরি ইরানের ভূখণ্ডে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই যুদ্ধপরিস্থিতির মাঝেই দেশে একলাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম (Commercial LPG price hike Kolkata)।

এক ধাক্কায় ৩১ টাকা বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। রবিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম (Kolkata gas new price)। ফলে হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

প্রথামতো মাসের শুরুতেই গ্যাসের দাম সংশোধন করা হয়। গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬-এ ১১১ টাকা এবং ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেই ধারাবাহিকতাতেই ১ মার্চ কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মেট্রো শহরেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

উল্লেখ্য, ১৯ কেজির সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। তাই টানা মূল্যবৃদ্ধির জেরে পরিষেবা খাতে চাপ পড়তে পারে বলে আশঙ্কা।

তবে আপাতত স্বস্তি মিলেছে ঘরোয়া গ্রাহকদের। ১৪ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বহু মাস ধরেই তা ৮৭৯ টাকায় স্থির রয়েছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপর নির্ভর করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি মূল্য নির্ধারণ করে। বর্তমান আমেরিকা–ইজরায়েল–ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে আগামিদিনে পেট্রোল ও গ্যাসের দাম আরও চড়তে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```