পশুপাখির মজার মুহূর্ত লেন্সবন্দি করার প্রতিযোগিতা! ছবিগুলি দেখলে না হেসে থাকতে পারবেন না
দ্য ওয়াল ব্যুরো: ক্যামেরার সামনে মজার মজার পোজ় দিয়ে ছবি তোআপনি কতই তুলেছেন। কত বার হেসে গড়িয়েছেন সে ছবি দেখে। আপনার আশপাশে এরকম মানুষও কম নেই, ক্যামেরা দেখলেই যাদের রসবোধ উপচে পড়ে। কিন্তু আজকে আপনি যে ছবিগুলো দেখবেন, সেগুলো যে সে সব মজাক
শেষ আপডেট: 12 September 2019 13:56
দ্য ওয়াল ব্যুরো: ক্যামেরার সামনে মজার মজার পোজ় দিয়ে ছবি তোআপনি কতই তুলেছেন। কত বার হেসে গড়িয়েছেন সে ছবি দেখে। আপনার আশপাশে এরকম মানুষও কম নেই, ক্যামেরা দেখলেই যাদের রসবোধ উপচে পড়ে। কিন্তু আজকে আপনি যে ছবিগুলো দেখবেন, সেগুলো যে সে সব মজাকে ছাপিয়ে যাবে, তা নিশ্চিত করে বলা যায়। কারণ ক্যামেরার লেন্সে যে না-মানুষদেরও এরকম মজার মুহূর্ত ধরা পড়ে, তা যেন অবিশ্বাস্য।
সম্প্রতি ঘোষণা করা হয়েছে 'কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০১৯'-এর চূড়ান্ত প্রার্থীদের তালিকা। দক্ষ বিচারকরা বিভিন্ন বন্য জীবজন্তুর মজার মজার অদ্ভুত মুহূর্তের ছবি থেকে বেছে নেবেন সেরার সেরা ছবি। চূড়ান্ত পর্বে মোট চল্লিশটি হাস্যকর ছবি উঠে এসেছে। এই ছবিগুলির মধ্যে থেকে বিজয়ী হিসেবে কেবল এক জনকে বেছে নেওয়া হবে ১৩ নভেম্বর।

ছবিগুলি দেখলেই মনে হয়, কোনটা ছেড়ে কোনটা দেখব, আর কোন ছবি দেখে কতটা হাসব। অন্যতম সেরা হিসেবে রয়েছে খুদে শিম্পাজির মাথায় হাত তুলে শুয়ে থাকার বিশেষ এক মেজাজি স্টাইল। গণ্ডারের পিছন থেকে বেরোনো ফোয়ারায় পাখির স্নান করা দেখলে তো হেসে গড়িয়ে পড়তে হয়। বাদ নেই সিলমাছ-পেঙ্গুইনের বন্ধুত্বও।

মূলত বন্যপ্রাণ সংরক্ষণের কথা ভেবেই ২০১৫ সালে এই কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার শুরু হয়। শুধু বিচারকের পছন্দ নয়,
অনলাইনে মানুষ তাদের পছন্দের ছবির পক্ষেও ভোট দিতে পারেন। এই প্রতিযোগিতার একটি ‘জনগণের পছন্দ' বিভাগ রয়েছে, যাতে জনগণের ভোটের সেরা ছবি নির্বাচিত হয়।