Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

দুবাই বিমানবন্দরে কোনওক্রমে সংঘর্ষ এড়াল  দুটি ভারতমুখী বিমান, তদন্ত রিপোর্ট চাইল ডিজিসিএ

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েকদিন আগে দুবাই বিমানবন্দরে (dubai airport) টেক অফের (take off) সময়  দুটি ভারতমুখী (india bound jets) এমিরেটস যাত্রীবাহী জেটের একই রানওয়েতে (runaway) চলে আসার ঘটনার ব্যাপারে সংযুক্ত আরব আমিরশাহির(ইউএই) (uae) কর্তৃপ

দুবাই বিমানবন্দরে কোনওক্রমে সংঘর্ষ এড়াল  দুটি ভারতমুখী বিমান, তদন্ত রিপোর্ট চাইল ডিজিসিএ

শেষ আপডেট: 15 January 2022 02:48

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েকদিন আগে দুবাই বিমানবন্দরে (dubai airport) টেক অফের (take off) সময়  দুটি ভারতমুখী (india bound jets) এমিরেটস যাত্রীবাহী জেটের একই রানওয়েতে (runaway) চলে আসার ঘটনার ব্যাপারে সংযুক্ত আরব আমিরশাহির(ইউএই) (uae) কর্তৃপক্ষের কাছে তাদের তদন্ত রিপোর্টটি (probe report) শেয়ার করার আবেদন জানাল ডিজিসিএ (dgca)। গত ৯ জানুয়ারি নাকি দুবাই বিমানবন্দরে ধাক্কা (collision) লাগতে গিয়েও অল্পের জন্য  সংঘর্ষ এড়ায় বিমানদুটি। দুটি জেটের ধাক্কা লাগলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ আমিরশাহির অসামরিক বিমান পরিচালনাকারী কর্তৃপক্ষের  কাছে তাদের তদন্ত রিপোর্টটি  চেয়েছে। সূত্রের খবর, দুটি এমিরেটস জেট খুব কাছাকাছি চলে এসেছিল। একটি হল দুবাই-হায়দরাবাদ ফ্লাইট (ইকে-৫২৪)। অপরটি দুবাই-বেঙ্গালুরু ফ্লাইট (ইকে-৫৬৮)। হায়দরাবাদগামী বিমানটি রাত নটা ৪৫ এ রওনা দেওয়ার কথা ছিল। বেঙ্গালুরুগামী বিমানটির ওড়ার কথা ছিল রাত ৯টা৫০ এ। ইকে-৫২৪ টেক অফের জন্য গতি বাড়াচ্ছিল, ঠিক তখনই একই রানওয়েতে চলে আসে ইকে-৫৬৮। সঙ্গে সঙ্গে ইকে ০৫২৪ এর টেকঅফ বাতিল করে দেন এয়ার ট্রাফিক  কন্ট্রোলার। এ ব্যাপারে ডিজিসিএ  প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থাকে বলেছেন, দুটোই ওদের রেজিস্টার্ড বিমান, ঘটনাস্থলও ওদের বিমানবন্দর। তাই আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের চলতি নিয়ম অনুসারে,  ঘটনার তদন্ত করবে ওরাই। তবে আমরা শুধু তদন্ত রিপোর্ট এলে আমাদের সঙ্গে শেয়ার করার আবেদন করেছি।  

```