Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিরিয়ানি নিয়ে বচসা, টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি, পড়ল মুহুর্মুহু বোমা

বিরিয়ানি নিয়ে বচসা থেকে টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, মুহুর্মুহু বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় এলাকায়।

  বিরিয়ানি নিয়ে বচসা, টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি, পড়ল মুহুর্মুহু বোমা

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 26 January 2026 16:06

দ্য ওয়াল ব্যুরো: 'জীবনে ভাত, ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো...' এক সিনেমায় বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব ভেবেচিন্তে বাঙালি পেটুকদের কথা মাথায় রেখেইসংলাপ লেখা হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। বিরিয়ানি, বিশেষ করে কলকাতা বিরিয়ানি প্রত্যেক বাঙালির কাছে একটা ইমোশন। সেই ইমোশনে আঘাত লাগলে ঠিক কতদূর পর্যন্ত কেউ যেতে পারে, তা প্রমাণ করল টিকিয়াপাড়ার ঘটনা।

রবিবার রাতে বিরিয়ানি কেনা নিয়ে বচসা হয় টিকিয়াপাড়ার একটি দোকানের সামনে। ক্রমেই তর্ক-বিতর্কতে পরিস্থিতি উত্তপ্ত হয়। রাতভর চলে বোমাবাজি। ২ জন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ এলাকায় পৌঁছয়, নামানো হয় ব়্যাফও।

বোমাবাজির নেপথ্যে কারণ শুনে তাজ্জব স্থানীয়রা। বিরিয়ানি নিয়ে এমন পরিস্থিতি হতে পারে, কল্পনাও করতে পারছেন না তাঁরা। অনেকেই বলছেন, বিরিয়ানিই তো, তার জন্য বোমাবাজি!

জানা যাচ্ছে, বিরিয়ানি কেনা নিয়ে এলাকারই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। হুমকি-পাল্টা হুমকিতে পরিস্থিতি বিগড়ে যায়। হাতের বাইরে চলে গেলে এলাকারই কেউ পুলিশে খবর দেন।

কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। বিরিয়ানির দোকানের তরফেও কিছু বলা হয়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত, এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।

প্রসঙ্গত, বিরিয়ানি নিয়ে এমন আরেক ঘটনা কিছুদিন আগে সামনে এসেছিল। এক যুবক বিরিয়ানি বেশি খেয়ে নেওয়ার জন্য স্ত্রীর মাথা দেওয়ালে ঠুকে দেন। পরে তরুণী গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন এবং সেনিয়ে তদন্তে নেমে চমকে যান আধিকারিকরা। বিরিয়ানি এত বড় কোনও ঝামেলার কারণ হতে পারে, তা বুঝে উঠতে পারছিলেন না।

ডাল-ভাত নেসেসিটি আর বিরিয়ানি লাক্সারি। এই লাক্সারি জিনিসপত্র ক্ষণিকের তাই এতে আঘাত হানলেই কী চরম তার পরিণতি হতে পারে, টিকিয়াপাড়ার ঘটনা তার প্রমাণ।


```