এইমসের রিপোর্ট অনুযায়ী চিদম্বরম ভালো আছেন, হাসপাতালে ভর্তির দরকার নেই: আদালতে বললেন সরকারি কৌঁসুলি
দ্য ওয়াল ব্যুরো: চিদম্বরম ভালো আছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, দিল্লি হাইকোর্টে এ কথা জানিয়ে দিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পালানিয়াপ্পন এখন বিচারাধীন বন্দি হিসাবে তিহা
শেষ আপডেট: 1 November 2019 12:16
দ্য ওয়াল ব্যুরো: চিদম্বরম ভালো আছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, দিল্লি হাইকোর্টে এ কথা জানিয়ে দিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পালানিয়াপ্পন এখন বিচারাধীন বন্দি হিসাবে তিহার জেলে রয়েছেন।
আদালতের নির্দেশে চিদম্বরমের স্বাস্থ্য পরীক্ষা করেছেন দিল্লির এইমসের মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ডের দেওয়া চিদম্বরমের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পড়ে সলিসিটর জেনারেল জানান, কংগ্রেস নেতার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
রিপোর্ট শুনে হাসপাতালের সুপারকে বিচারপতি সুরেশ কাইত নির্দেশ দেন যাতে ৭৪ বছর বয়সী কংগ্রেস নেতা চিদম্বরমের জন্য পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়, তাঁকে বাড়িতে রান্না করা খাবার খেতে দেওয়া হয়, মিনারেল ওয়াটার দেওয়া হয় এবং তাঁর জন্য মশারি ও মশা তাড়ানোর অন্য ব্যবস্থাও করা হয়।
একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যাতে নিয়মিত ভাবে চিদম্বরমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
কয়েক দিন আগে পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিদম্বরম। ইউপিএ সরকারের আমলে তিনি বিভিন্ন সময় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: প্রতিফলন
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/