Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের চিঠি ধরাল বাইজুস, আর্থিক মন্দার থাবা ক্রমশই চওড়া হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজোড়া আর্থিক মন্দাকে হাতিয়ার করে এবার কর্মী ছাঁটাইয়ের (lay off) পথে হাঁটল এডটেক সংস্থা বাইজুস (Byju's)। গত ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ১ হাজার কর্মীকে বাদ দিল সংস্থাটি। ডিজাইন, প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং বিভা

১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের চিঠি ধরাল বাইজুস, আর্থিক মন্দার থাবা ক্রমশই চওড়া হচ্ছে

শেষ আপডেট: 3 February 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজোড়া আর্থিক মন্দাকে হাতিয়ার করে এবার কর্মী ছাঁটাইয়ের (lay off) পথে হাঁটল এডটেক সংস্থা বাইজুস (Byju's)। গত ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ১ হাজার কর্মীকে বাদ দিল সংস্থাটি। ডিজাইন, প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মূলত ছাঁটাই করা হয়েছে কর্মীদের, এমনটাই সূত্রের খবর।

অক্টোবর মাসে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, মার্কেটিং এবং সংস্থা চালানোর খরচ কমানোর জন্য বাইজুসের ৫% কর্মীকে চাকরি খোয়াতে হতে পারে। তারপরেই ২ হাজার ৫০০ জনকে কাজ থেকে বাদ দিয়েছিল সংস্থাটি। তার ৫ মাস যেতে না যেতেই ফের শুরু গণছাঁটাই। এবারে ইঞ্জিনিয়ারিং বিভাগের সব থেকে বেশি সংখ্যক কর্মী চাকরি হারিয়েছেন। সেখানকার প্রায় ৩০০ জনকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছে বলে জানা গেছে। অন্যান্য বিভাগ মিলিয়ে কাজ গেছে আরও ৭০০ জনের।

এর মধ্যেই বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ জানিয়েছেন, ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আগামী মাসগুলিতে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।

২০১৫ সালে বাইজুসের পথচলা শুরু হয়। এই মুহূর্তে এটিই বিশ্বের সবচেয়ে দামি এডটেক স্টার্ট আপ, যার মূল্য ২২ বিলিয়ন ডলার। গতবছরের সংস্থাটির স্টক মার্কেটে আত্মপ্রকাশের পরিকল্পনা ছিল। যদিও আর্থিক মন্দার কারণে তা আপাতত স্থগিত রেখেছে বাইজুস।

১০০ টাকা ঘুষের বিচার হল তিন দশক পরে! জেলে গেলেন ৮২ বছরের প্রাক্তন রেলকর্মী


```