Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

গুজরাতের ভোট পর্যবেক্ষকের সোশ্যাল মিডিয়ায় আদিখ্যেতা, সোজা উত্তরপ্রদেশ পাঠিয়ে দিল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: সামনের মাসেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Election)। ভোটের ডিউটিতে সাধারণ পরিদর্শক হিসেবে পাঠানো হয়েছিল এক আইএএস অফিসারকে (IAS officer)। কিন্তু কাজের গুরুদায়িত্ব ভুলে সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টিংয়ের বিষয়ে জানিয়ে

গুজরাতের ভোট পর্যবেক্ষকের সোশ্যাল মিডিয়ায় আদিখ্যেতা, সোজা উত্তরপ্রদেশ পাঠিয়ে দিল কমিশন

শেষ আপডেট: 18 November 2022 13:31

দ্য ওয়াল ব্যুরো: সামনের মাসেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Election)। ভোটের ডিউটিতে সাধারণ পরিদর্শক হিসেবে পাঠানো হয়েছিল এক আইএএস অফিসারকে (IAS officer)। কিন্তু কাজের গুরুদায়িত্ব ভুলে সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টিংয়ের বিষয়ে জানিয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি। এরপরেই সেই কাজ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক সিং নামে ওই আমলাকে (Sacked From Election Duty)।

সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আমদাবাদের দুটি বিধানসভা এলাকা বাবুনগর এবং আসারওয়াতে সাধারণ পরিদর্শক হিসেবে পাঠানো হয়েছিল অভিষেক সিং নামে উত্তরপ্রদেশের ওই আইএএস ক্যাডারকে। এরপরেই ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন অভিষেক। একটি ছবিতে 'পরিদর্শক' লেখা বিকন লাগানো সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিষেককে। অন্য ছবিটিতে আরও তিনজন আধিকারিক এবং একজন সশস্ত্র নিরাপত্তা কর্মীর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে অভিষেককে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে অভিষেক লিখেছেন, 'গুজরাত নির্বাচনে পরিদর্শক হিসেবে যোগ দিলাম।' একই ছবি টুইটারেও শেয়ার করেছেন ওই আমলা। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের পোস্টগুলি চোখে পড়ার পরেই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সাধারণ পরিদর্শক হিসেবে নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্যান্য কোন নির্বাচনেও সাধারণ পরিদর্শক হিসেবে তাঁকে রাখা হবে না বলে সাফ জানানো হয়েছে কমিশনের তরফে।

নির্বাচন কমিশনের অর্ডারে জানানো হয়েছে, উক্ত আমলা সাধারণ পরিদর্শক হিসেবে তাঁর যোগদান এবং পোস্টিংকে ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি নিজের প্রচার কৌশল হিসেবে ব্যবহার করেছেন।অব্যাহতি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে অভিযুক্ত ক্যাডারকে উত্তরপ্রদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যে সরকারি গাড়িটি সঙ্গে তিনি ছবি পোস্ট করেছিলেন, সেই গাড়িটি সহ গুজরাতে তাঁকে দেওয়া সমস্ত সরকারি সুযোগ সুবিধাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, তাঁর জায়গায় আনা হয়েছে অন্য এক আইএএস আধিকারিক কৃষণ বাজপেয়ীকে।

'আফতাবের মারে ভীষণ ব্যথা, উঠতে পারছি না', দু'বছর আগে বন্ধুকে লেখেন শ্রদ্ধা! পুলিশের হাতে আরও প্রমাণ


```