Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ন্যায়ের দাবিতে লড়াই এখনও জারি! তিনজনের বেকসুর খালাসের প্রতিক্রিয়া জানালেন হাথরস নিগৃহীতার পরিজন

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের হাথরসে (Hathras) ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের ঘটনাটির রায় (verdict) ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। চারজন অভিযুক্তের তিনজন বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে জরিমানা করা হয়েছে। এই রায়ে দৃশ্যতই হতাশ নিগৃহীতার পরিবারে

ন্যায়ের দাবিতে লড়াই এখনও জারি! তিনজনের বেকসুর খালাসের প্রতিক্রিয়া জানালেন হাথরস নিগৃহীতার পরিজন

শেষ আপডেট: 4 March 2023 10:59

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের হাথরসে (Hathras) ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের ঘটনাটির রায় (verdict) ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। চারজন অভিযুক্তের তিনজন বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে জরিমানা করা হয়েছে। এই রায়ে দৃশ্যতই হতাশ নিগৃহীতার পরিবারের সদস্যরা।

বিশেষ আদালতের রায়ে হাথরস কাণ্ডের মূল অভিযুক্ত সন্দীপকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই কাণ্ডের আরও ৩ অভিযুক্ত রবি, লব কুশ এবং রামুকে বৃহস্পতিবার বেকসুর খালাস করে দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি।

অভিযুক্ত সন্দীপের ওপর ৩০৪ নম্বর ধারা রুজু করায় হতাশার সুর স্পষ্ট নিগৃহীতার পরিজন এবং আইনজীবীর গলায়। প্রধান অভিযুক্ত সন্দীপের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণ করা যায়নি। তবে নিগৃহীতার ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বোনের হত্যাকারীদের সাজা দিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

বিশেষ আদালতের রায়ে বলা হচ্ছে গত ১৪ই সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল অভিযুক্ত শ্বাসরোধ করে খুন করে নির্যাতিতাকে। এর ফলেই মৃত্যু হয় তার। তবে নির্যাতিতার শরীরে ধর্ষণের কোনও রকম চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সেই কারণেই ৩০২ নম্বর ধারায় পরিকল্পিত খুনের মামলার বদলে ৩০৪ নম্বর  ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা আরোপ করা হয়েছে মূল অভিযুক্তের বিরুদ্ধে।

বিচারপতির নির্দেশে অভিযুক্ত সন্দীপকে আদালতে ৫০,০০০ টাকা জরিমানা দিতে হবে। এর মধ্যে ৪০,০০০ টাকা তুলে দেওয়া হবে মৃতের পরিবারের হাতে। তবে এই বিষয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মৃতার ভাই। তিনি বলেন, ‘আমাদের লড়াইয়ের উদ্দেশ্য কোনরকম ক্ষতিপূরণ আদায় নয়। আমার বোনকে যারা নিষ্ঠুর ভাবে মেরে ফেলেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের  আগে হাথরস কাণ্ড নিয়ে বিরোধীরা যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা আরও বেশি হাওয়া দিয়েছিল বিরোধীদের পালে। এখন অভিযুক্তদের এই সাজা মুকুবের ঘোষণায় রাজনৈতিক ঘটনাক্রম কোনদিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।

পথ কুকুরের মাথায় ইট ছোড়ার রিল ভিডিও ভাইরাল, থানায় গেলেন জলপাইগুড়ির পশুপ্রেমীরা


```