Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

তারাতলার ব্রিটানিয়ার ইতি! বাংলায় বন্ধ হয়ে গেল জনপ্রিয় বিস্কুট কারখানা

কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে থাকা এই কারখানার কাজ বন্ধ হয়ে গেল।

তারাতলার ব্রিটানিয়ার ইতি! বাংলায় বন্ধ হয়ে গেল জনপ্রিয় বিস্কুট কারখানা

বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা

শেষ আপডেট: 24 June 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় চাকরি নেই, শিল্পের অভাব বলে আক্রমণ করতেই থাকে বিরোধীরা। তার ঝাঁজ আরও বাড়বে কারণ বাংলায় বন্ধ হয়ে গেল আরও এক কারখানা। তারাতলার ব্রিটানিয়া কোম্পানিতে আর তৈরি হবে না বিস্কুট! কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে থাকা এই কারখানার কাজ বন্ধ হয়ে গেল। 

বিপুল জনপ্রিয় এই বিস্কুটের ব্র্যান্ড। কিন্তু আজকাল আর লাভের মুখে দেখছিল না ব্রিটানিয়া। সেই কারণেই তারাতলার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মীদের একাংশের দাবি। যদিও কারখানা কর্তৃপক্ষ এই নিয়ে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে কারখানার সমস্ত স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং দেওয়া হবে বলে কোনও আশ্বাস দেয়নি কর্তৃপক্ষ। 

কারখানার কর্মীদের একাংশ জানিয়েছে, সোমবার তারা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। তবে জানা গেছে, স্থায়ী কর্মীদের ১৩ লক্ষ টাকা থেকে ২২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে তারাতলার ব্রিটানিয়া কোম্পানি। ১০ বছর বা তার বেশি সময় ধরে কাজ করা কর্মীরা সবথেকে বেশি টাকা পেয়েছেন, ২২ লক্ষ ২৫ হাজার টাকা। ছ থেকে দশ বছরের নীচে যারা চাকরি করেছে, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। আর তারও কম সময়ে যারা কর্মরত ছিল তারা ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে পেয়েছে। ১২২ জন স্থায়ী কর্মীর পাশাপাশি বর্তমানে এই কোম্পানিতে ২৫০ জন অস্থায়ী কর্মী ছিলেন। 

দেশের অন্যতম বড় খাবার প্রস্তুতকারী সংস্থা ব্রিটানিয়া এবং পশ্চিমবঙ্গে তাদের তৃতীয় বৃহত্তম মার্কেট। বছরে ৯০০ কোটি টাকার বেশি লাভ করে এই কোম্পানি। তবে তারাতলার কারখানা বন্ধ হলেও বিস্কুট উৎপাদনের কাজে কোনও ব্যাঘাত ঘটবে না বলে কোম্পানির এক আধিকারিক দাবি করেছেন। 

কলকাতা বন্দরের ১১ একর জমির ওপর তৈরি হওয়া এই ব্রিটানিয়া কারখানা ২০১৮ সালেই জমির লিজ ৩০ বছর পর্যন্ত রিনিউ করেছিল। সেই সময়ে কোম্পানি কর্তৃপক্ষ ৩০০-৩৫০ কোটি টাকা বাংলায় নতুন করে বিনিয়োগ করার কথাও ভেবেছিল বলে জানা গেছে। তবে জমির লিজ রিনিউ হওয়ার ৬ বছরের মধ্যে কেন তারাতলার কারখানা বন্ধ হল, তার স্পষ্ট উত্তর মিলছে না। 


```