৭৫ দিন পরে দেহ উদ্ধার সেনা পাইলটের! অগস্ট মাসে পাঠানকোটে ভেঙে পড়েছিল কপ্টার
দ্য ওয়াল ব্যুরো: আড়াই মাস আগে পাঠানকোটের (pathankot) রণজিৎ সাগর ড্যামে ক্র্যাশ করেছিল সেনা হেলিকপ্টার। ওই হেলিকপ্টারের সেকেন্ড পাইলট ক্যাপ্টেন জয়ন্ত জোশীকে খুঁজে পাওয়া যায়নি তার পর থেকে। অবশেষে আজ রবিবার, দুর্ঘটনার ৭৫ দিন পরে মৃতদেহ (body)
শেষ আপডেট: 17 October 2021 17:29
দ্য ওয়াল ব্যুরো: আড়াই মাস আগে পাঠানকোটের (pathankot) রণজিৎ সাগর ড্যামে ক্র্যাশ করেছিল সেনা হেলিকপ্টার। ওই হেলিকপ্টারের সেকেন্ড পাইলট ক্যাপ্টেন জয়ন্ত জোশীকে খুঁজে পাওয়া যায়নি তার পর থেকে। অবশেষে আজ রবিবার, দুর্ঘটনার ৭৫ দিন পরে মৃতদেহ (body) উদ্ধার হল তাঁর।
প্রশিক্ষণ চলার সময়ে ৩ অগস্ট ভেঙে পড়েছিল বায়ুসেনার রুদ্র হেলিকপ্টারটি। সেনা ও নৌসেনা সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই চলছিল উদ্ধার অভিযান। আর এক পাইলট লেফটেন্যান্ট কর্নেল এএস বাথকেও তখন পাওয়া যায়নি। ১২ দিন পরে, ১৫ অগস্ট তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু জয়ন্ত জোশীর খোঁজ মেলেনি।
কাশ্মীরে দুই বিহারী শ্রমিককে খুন করল জঙ্গিরা! দু'সপ্তাহে নিহত ১১ সাধারণ মানুষ
পাঞ্জাবের পাঠানকোট ও জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকা জুড়ে রয়েছে এই বিশাল ড্যাম।এত বড় এবং গভীর ড্যামটিকে তন্নতন্ন করে খুঁজছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা। অত্যাধুনিক যন্ত্রও কাজে লাগানো হয়েছিল এই সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনে। নামানো হয়েছিল রোবোটিক আর্ম কিন্তু খোঁজ মেলেনি ক্যাপ্টেনের।
আজ উদ্ধারকারীরা ৭০ মিটার গভীর থেকে উদ্ধার করেন দেহটি। তার পরে সেটি পাঠানো হয় ময়নাতদন্তে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'