Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

কর্ণাটকে টিপু জয়ন্তী পালনে বিজেপির বাধা, গ্রেফতার বহু

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । শনিবার টিপু সুলতানের জন্মদিবস পালনের বিরোধিতায় রাজ্যে শক্তি প্রদর্শনে নামল গৈরিক ব্রিগেড। ২০১৫ সাল থেকে রাজ্যে টিপু সুলতানের জন্মদিন পালন করা হয়ে থাকে । বিজেপির দাবি,

কর্ণাটকে টিপু জয়ন্তী পালনে বিজেপির বাধা, গ্রেফতার বহু

শেষ আপডেট: 10 November 2018 09:05

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । শনিবার টিপু সুলতানের জন্মদিবস পালনের বিরোধিতায় রাজ্যে শক্তি প্রদর্শনে নামল গৈরিক ব্রিগেড। ২০১৫ সাল থেকে রাজ্যে টিপু সুলতানের জন্মদিন পালন করা হয়ে থাকে । বিজেপির দাবি, রাজ্যে শাসক জে ডি এস ছদ্মধর্মনিরপেক্ষতাবাদী । এদিন জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে বাধা দিতে চেষ্টা করেন কয়েকজন বিজেপি সমর্থক । তাঁদের গ্রেফতার করা হয়েছে । টিপু সুলতান ঠিক কেমন মানুষ ছিলেন তা নিয়ে কংগ্রেসের সঙ্গে গুরুতর মতভেদ রয়েছে সঙ্ঘ পরিবারের । কংগ্রেসের ধারণা, টিপু ছিলেন স্বাধীনতা সংগ্রামী । তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হন । অন্যদিকে গেরুয়া ব্রিগেডের বক্তব্য, টিপু ছিলেন অত্যন্ত নিষ্ঠুর শাসক । তিনি বহু সংখ্যক হিন্দু ও খ্রিস্টানকে হত্যা করেছিলেন। যারা মুসলিম ধর্মে দীক্ষিত হতে অস্বীকার করত, তাদেরই তিনি হত্যা করতেন । রাজ্যে টিপু জয়ন্তী পালন শুরু করে কংগ্রেস। পরবর্তীকালে এইচ ডি কুমারস্বামীর সরকারও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে । যদিও এবার অসুস্থতার দরুণ কুমারস্বামী নিজে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না । বিজেপির অভিযোগ, সরকারি অর্থের অপচয় করে এক অত্যাচারী রাজার জন্মদিন পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়কে তোষণ করা । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পালটা টুইট করেছেন, আমরা কোনও ধর্মীয় নেতার জন্মজয়ন্তী পালন করছি না । টিপু ছিলেন দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ ও ঊদার শাসক । তিনি ছিলেন জাতির সম্পদ । টিপুকে নিয়ে বিতর্ক আছে ইতিহাসবিদদের মধ্যেও । একদল টিপুর দেশপ্রেমিক চরিত্রের কথা তুলে ধরতে চান । তাঁরা বলেন, সুলতান হিন্দু মন্দির নির্মাণে অনেক দান করেছিলেন । অন্যদিকে আর একদল ইতিহাসবিদ ব্রিটিশ লেখক ও  টিপুর নিজের সেনাপতির লেখা উদ্ধৃত করে প্রমাণ দিতে চান, টিপু ছিলেন ধর্মান্ধ । সরকার টিপু জয়ন্তিতে যে কোনও ঝামেলা এড়াতে তৎপর হয়েছে। রাজ্যের সর্বত্র জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । পুলিশের কড়া নির্দেশ, টিপু সুলতানের জন্মজয়ন্তীর পক্ষে হোক বা বিপক্ষে, কেউ মিছিল বার করলেই গ্রেফতার করা হবে । যে সব জায়গায় বিরোধীদের বিক্ষোভ দেখানোর সম্ভাবনা আছে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ । কুমারস্বামী এক বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আমরা চাই, টিপু জয়ন্তী শান্তিপুর্ণভাবে পালিত হোক। যারা অনুষ্ঠানে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ । সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ রাখা হবে ।

```