Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

বিজেপির বিকাশের পরে তৃণমূলের উত্তমও, জামিনের পর পরই গ্রেফতার, কী বলছে পুলিশ

বসিরহাট কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই ফের গ্রেফতারি। সোমবার দু’জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছিল।

বিজেপির বিকাশের পরে তৃণমূলের উত্তমও, জামিনের পর পরই গ্রেফতার, কী বলছে পুলিশ

শেষ আপডেট: 13 February 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো: জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিং। তার কিছুক্ষণের মধ্যেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। বসিরহাট কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই ফের গ্রেফতারি। সোমবার দু’জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আদালত থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই একে একে গ্রেফতার করা হয় দু’জনকেই। কোর্ট চত্বরেই কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে কার্যত বিকাশ সিংকে ছিনিয়ে নেয় পুলিশ। এই ঘটনা নিয়ে আদালত চত্বরেই তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়।

অভিযোগ ওঠে, সেখানে জমায়েত করা বিজেপি কর্মীরা পুলিশকে ধাক্কাধাক্কি করে। গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। এমনকী পুলিশের গায়ে হাতও তোলা হয়। এরপরই দেখা যায় আবারও পুলিশের গাড়িতে তোলা হয় বিকাশ সিংকে। অন্যদিকে জামিনের পরই গ্রেফতার করা হয় উত্তম সর্দারকেও। এই ঘটনাকে ঘিরে কোর্টচত্বরে উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করেন বিকাশ সিংয়ের আত্মীয়রা। যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্দেশখালিতে পৃথক অভিযোগে গত শনিবার গ্রেফতার হন তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিং। সোমবার তাঁদের আদালতে তোলা হলে দু’জনেরই জামিনের আবেদন মঞ্জুর হয়। এর কিছু ক্ষণ পর শোনা যায় জামিনে মুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ জানায়, বিকাশ সিং ও উত্তম সর্দার দুজনকেই ১০ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। দুজনের গ্রেফতারি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশের দাবি, ধৃত দুজনের বিরুদ্ধে গত কয়েক দিনে সন্দেশখালিতে নথিভুক্ত বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিকাশ সিং গ্রেফতার হন। বিকাশ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক ছিলেন। এখন তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক। অন্য দিকে, শাহজাহান শেখ এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধেও এলাকায় অশান্তি ছড়ানো, ‘অত্যাচার’ করার অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেফতারের দাবি তুলে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। বাঁশ, কাটারি, দা, হাতা, খুন্তি, লাঠি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারাও। ন্দেশখালির অলিতে গলিতে চলছে বিক্ষোভ। সেখানকার পরিস্থিতি অগ্নিগর্ভ। ১৪৪ ধারা জারি করা হয়েছে।


```