Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মুরারইয়ের কর্মিসভায় বিক্ষোভ, জনগর্জন সভার আগে অস্বস্তিতে শাসকদল

তৃণমূলের কর্মিসভায় রাজ্যের মন্ত্রীর সামনেই বিক্ষোভ দলীয় কর্মীদের। দলের যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা হতেই, সভার মধ্যেই কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিশৃঙ্খল হয়ে ওঠে পরিস্থিতি।

মুরারইয়ের কর্মিসভায় বিক্ষোভ, জনগর্জন সভার আগে অস্বস্তিতে শাসকদল

শেষ আপডেট: 4 March 2024 16:40

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তৃণমূলের কর্মিসভায় রাজ্যের মন্ত্রীর সামনেই বিক্ষোভ দলীয় কর্মীদের। দলের যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা হতেই, সভার মধ্যেই কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিশৃঙ্খল হয়ে ওঠে পরিস্থিতি। বীরভূমের মুরারইয়ে এমনই ঘটনা ঘটেছে। লোকসভা ভোটের আগে শাসকদলের অন্দরে অসন্তোষ প্রকাশ্য চলে আসায় অস্বস্তিতে পড়েছে  তৃণমূল। 

রবিবার দুপুরে বীরভূমের মুরারই পশুহাটে জনগর্জন সভা উপলক্ষে একটি কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। 

ওই সভায় মুরারই -১ নম্বর ব্লকের ডুমুরগ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজি আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণা করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলি রেজা খান। তারপরেই তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

বিক্ষোভের কারণে সভাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দলীয় কর্মী ও সমর্থকের শান্ত করতে মাইক হাতে আসরে নামেন তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি ত্রিদিব ভট্টাচার্য। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষ পর্যন্ত সভাস্থল ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা। যদিও কর্মী ও সমর্থদের বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর দাবি, নির্বাচনে জয় নিশ্চিত, সেই কারণেই কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারইয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাসকদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নবীন-প্রবীণ দ্বন্দ্ব চলছে। এদিন যেসব কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সকলেই ওই নবাবের বিরুদ্ধ গোষ্ঠী।


```