Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

লক্ষ্মীপুজোর সকালে টাটকা রক্তে ভিজল সাঁইথিয়ার রাস্তা, যুবকের খুলি-ফাটা দেহ উদ্ধার

মধ্য বয়সি ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরনে জিন্স এবং একটি চেক শার্ট ছিল।

লক্ষ্মীপুজোর সকালে টাটকা রক্তে ভিজল সাঁইথিয়ার রাস্তা, যুবকের খুলি-ফাটা দেহ উদ্ধার

শেষ আপডেট: 28 October 2023 11:32

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর সকালে মর্মান্তিক ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলেন যাঁরা, ক্লাবের কাছে রাস্তার পাশে চোখ পড়তেই তাঁরা শিউরে ওঠেন। এক যুবকের নিথর দেহ পড়ে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। দেখলেই মনে হচ্ছে, ভোঁতা কিছু দিয়ে তীব্র আঘাত করে খুন করা হয়েছে তাঁকে। 
 
শনিবার সাত সকালের বীরভূমের সিউড়ির সাঁইথিয়ায় রেনবো ক্লাবের পাশ থেকে ওই যুবকের দেহটি উদ্ধার করে পুলিশ। পথ চলতি লোকজন সকালবেলা তা দেখতে পেয়ে সিউড়ি থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 
 
সূত্রের খবর, মধ্য বয়সি ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরনে জিন্স এবং একটি চেক শার্ট ছিল। মাথার পিছনে ছিল গভীর ক্ষত। সেখান থেকেই টাটকা রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিয়েছিল রাস্তা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে। ভারী, ভোঁতা কোনও অস্ত্র, খুব সম্ভবত পাথর জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁর মাথার পিছনে। 
 
তবে দুর্ঘটনার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

```