Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালী

বিহারে কি বেকায়দায় মোদী-নীতীশ, এক্সিট পোলের সমীক্ষায় তেমনই ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: বিহারে তৃতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। আর তাতে দেখা যাচ্ছে, পূর্বের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে বেশ বেকায়দাতেই এনডিএ জোট। একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত—লালু প্রসাদ যাদব জে

বিহারে কি বেকায়দায় মোদী-নীতীশ, এক্সিট পোলের সমীক্ষায় তেমনই ইঙ্গিত

শেষ আপডেট: 7 November 2020 13:30

দ্য ওয়াল ব্যুরো: বিহারে তৃতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। আর তাতে দেখা যাচ্ছে, পূর্বের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে বেশ বেকায়দাতেই এনডিএ জোট। একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত—লালু প্রসাদ যাদব জেলে বন্দী থাকলেও বিহার ভোটে যথেষ্টই তেজ দেখিয়েছেন তাঁর ছেলে তেজস্বী যাদব। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান- টাইমস নাও-সি ভোটার টাইমস নাও-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার মতে বিহার ভোটে বিজেপি ও সংযুক্ত জনতা দলের জোট পেতে পারে ১১৬ টি আসন। তুলনায় কংগ্রেস, আরজেডি ও বাম দলগুলির মহাজোট পেতে পারে ১২০ টি আসন। অর্থাৎ ত্রিশঙ্কুর ইঙ্গিত দিচ্ছে তাদের সমীক্ষা। তবে তার মধ্যেও এগিয়ে রয়েছে মহাজোট। জানিয়ে রাখা ভাল ২৪৩ টি বিধানসভা আসনের বিহারে সরকার গড়তে ১২২টি আসনে জেতা জরুরি। রিপাবলিক টিভি জন কি বাত রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায় কোনও ত্রিশঙ্কু অবস্থার কথা বলেনি। বরং তাঁরা জানিয়েছে, নীতীশ কুমারের সরকারের পতন ঘটিয়ে বিহারে ক্ষমতা দখল করতে পারে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট। তাদের সমীক্ষার মতে, বিহারে আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোট পেতে পারে ১১৮ থেকে ১৩৮ টি আসন। অর্থাৎ ক্ষমতা দখলের দৌড়ে তারাই এগিয়ে। সেই তুলনায় এনডিএ জিততে পারে অনেক কম আসনে। নীতীশ-বিজেপি জোট জিততে পারে মাত্র ৯১ টি আসনে। এবিপি-সি ভোটার এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষার ইঙ্গিতও নরেন্দ্র মোদী-নীতীশ কুমারদের জন্য ভাল নয়। তাদের সমীক্ষার মতে, বিহারে কঠিন লড়াই হয়েছে দুই শিবিরের মধ্যে। যে কেউ সরকার গড়তে পারে। তবে তুলনায় তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোটের পাল্লা ভারী। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মহাজোট পেতে পারে ১০৮ থেকে ১৩১ টি আসন। তুলনায় মোদী-নীতীশের এনডিএ জোট পেতে পারে ১০৪ থেকে ১২৮ টি আসন। তবে এদেরও ইঙ্গিত অতিরিক্ত লম্ফঝম্প করার পরেও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির খাতায় খুব বেশি আসন জুটবে না। বড় জোর ৪ থেকে ৮ টি আসনে তারা জিততে পারে। টুডেজ চাণক্য-নিউজ ১৮ ইন্ডিয়া টুডে চাণক্যর বুথ ফেরত সমীক্ষার মতে বিহারে ভরাডুবি হতে চলেছে মোদী-নীতীশ জোটের। তাদের সমীক্ষার হিসাবে বিহারে দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিততে পারে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট। তারা পেতে পারে ১৮০ টি আসন। তুলনায় এনডিএ পেতে পারে মাত্র ৫৫ টি আসন। ইন্ডিয়া টুডে অ্যাক্সিসের  সমীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। তা হলেই প্রতিবেদনে আপডেট করা হবে। বুথ ফেরত সমীক্ষার ফলাফল কতটা সঠিক হতে পারে? বস্তুত বুথ ফেরত সমীক্ষার ফলাফল সব সময়ে যে সঠিক হয় তার কোনও মানে নেই। তবে তা যে একেবারে ভুল ও ভিত্তিহীন তাও এখন বলা যায় না। গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠানের বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। সে ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি প্রতিষ্ঠান হল টুডেজ চাণক্য ও অ্যাক্সিস ইন্ডিয়া। পর্যবেক্ষক ও সেফোলজিস্টদের মতে বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের একটা ইঙ্গিত মোটামুটি ভাবে পাওয়া যায়। অর্থাৎ হাওয়া কোন দিকে তা আন্দাজ করা যায়। তবে সেই ভোট শতাংশকে আসনের হিসাবে তুলে আনার প্রক্রিয়া জটিল। এ ক্ষেত্রে ভুল বা ত্রুটির আশঙ্কা থাকে। সেই প্রক্রিয়া ক্রমশ শুধরোচ্ছে। ফলে ইদানীং মোটের উপর বুথ ফেরত সমীক্ষা থেকে একটা ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে। বিস্তারিত আসছে...

```