Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

রোনাল্ডোর মতো বেঞ্জেমাও সৌদির ক্লাবে, ৩ বছরের চুক্তিতে আল ইত্তিহাদে করিম

দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন। তিনি এসেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে। এবার সেই পথে পা বাড়ালেন তাঁর একদা সতীর্থ বেঞ্জেমা। তিনি অবশ্য যোগ দিলেন আল ইত্তিহাদে। তিন বছরের চুক্তিত

রোনাল্ডোর মতো বেঞ্জেমাও সৌদির ক্লাবে, ৩ বছরের চুক্তিতে আল ইত্তিহাদে করিম

শেষ আপডেট: 7 June 2023 09:05

দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন। তিনি এসেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে। এবার সেই পথে পা বাড়ালেন তাঁর একদা সতীর্থ বেঞ্জেমা। তিনি অবশ্য যোগ দিলেন আল ইত্তিহাদে। তিন বছরের চুক্তিতে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন। সৌদির নামী ক্লাবটি এবার প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে।

বেঞ্জেমা মোট ১৪ বছর রিয়ালে ছিলেন। ২০০৯ সালে যোগ দেন। তিনি গোল করেছেন মোট ৩৫৪টি। খেলেছেন মোট ৬৫৪ ম্যাচ। এই নামী স্ট্রাইকার রিয়ালের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন লিগ, চারবার লা লিগা ও তিনবার কোপা দেল রে জিতেছেন।

প্রতি বছরে ৩৫২ কোটিরও বেশি টাকার চুক্তিতে সৌদির ক্লাবে গিয়েছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। রিয়ালের থেকে অনেক বেশিই পাচ্ছেন বেঞ্জেমা। এদিন এই চুক্তিতে স্বাক্ষর করার পরে করিম জানিয়েছেন, আমি এমন একটি ক্লাব থেকে এখানে খেলতে এলাম যেখানে সমর্থকদের ভালবাসা পেয়েছি, সম্মানও পেয়েছি। আমি চাইছিলাম এমন কোনও ক্লাবে যোগদান যেখানে আবেগ থাকবে।

করিম আরও বলেছেন, আমি চেয়েছিলাম ইউরোপের বাইরে গিয়ে নতুন করে একটা চ্যালেঞ্জ নিতে। সেটি আমি করতে পেরেছি বলে ভাল লাগছে। এশিয়ায় ক্লাবে খেলা আমার কাছে স্বপ্ন ছিল। সেটি পূরণ করতে পেরে ভাল লাগছে।

ওভালে প্রস্তুত রাখা আছে দুটি পিচ! এর আগে হয়নি এমনটা, কেন জানেন


```