
শেষ আপডেট: 5 February 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় বেজে গেছে ভোটের বাদ্যি। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)। কংগ্রেস-সিপিএম, ত্রিপুরা মথা, বিজেপি আগেই আসন্ন নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছিল। রবিবার সেই পথে হেঁটেই নিজেদের ইস্তেহার প্রকাশ করল বাংলার শাসক দল (TMC Manifesto)।
ত্রিপুরার ৬০টি বিধানসভার মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল (TMC)। অর্ধেকের কম আসনে প্রার্থী দিয়েও ত্রিপুরায় সরকার এলে রাজ্যবাসীর জন্য কী কী সুযোগ সুবিধা দেবে সেটাই এদিন ইস্তেহারের মাধ্যমে ঘোষণা করল তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুস্মিতা দেব, বাংলার মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস ও পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।
কী কী আছে তৃণমূলের ইস্তেহারে---
বাংলার উন্নয়নকে রোল মডেল (Bengal Model) করেই ত্রিপুরার মানুষকে পরিষেবা ও সূযোগ-সুবিধা দিতে চায় বলে এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে জানায় তৃণমূল। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য-- প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষ যে যে সুবিধা পাচ্ছেন, সেটাই ত্রিপুরার মানুষকে দেওয়া হবে, সেটাই উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে রয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দু'দিনের সফরে ত্রিপুরা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন ইস্তেহার প্রকাশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে, রাজনৈতিক মহল।
অনুব্রতর জেলায় এসপি বদল, নগেন্দ্রকে পাঠানো হল পুলিশ ডিরেক্টরেটে