Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রেমিকাদের মন জয় করতে একের পর এক চুরি! পুলিশকে বোকা বানিয়ে ফের পগারপার ‘কুখ্যাত’ বাসু

পুলিশ সূত্রে খবর, শুধু অন্যের সামগ্রী চুরিই নয়, সুন্দরী মেয়েদের মন চুরিতেও বেশ নামডাক রয়েছে এই বাসুর!

প্রেমিকাদের মন জয় করতে একের পর এক চুরি! পুলিশকে বোকা বানিয়ে ফের পগারপার ‘কুখ্যাত’ বাসু

পুলিশের হাত ফস্কে পালানো কুখ্যাত চোর বাসু।

শেষ আপডেট: 10 September 2024 22:00

দ্য ওয়াল ব্যুরো: আগেরবার পালিয়েছিল আদালত থেকে। এবার পালাল শৌচাগারে যাওয়ার নাম করে! 

হুগলির বলাগড়ের কুখ্যাত চোর বাসুদেব মণ্ডলের খোঁজে হন্যে হয়ে তল্লাশি অভিযানে নেমেছে রাজ্যের একাধিক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধু অন্যের সামগ্রী চুরিই নয়, সুন্দরী মেয়েদের মন চুরিতেও বেশ নামডাক রয়েছে এই বাসুর!

কলকাতা থেকে জেলা, একাধিক থানায় বাসুর বিরুদ্ধে রয়েছে ১৪টি চুরির মামলা। সম্প্রতি একটি চুরির সূত্র ধরে কলকাতার বাগুইআটি থানার পুলিশ বাসুকে পাকড়াও করেছিল। পরে আদালতের অনুমতি সাপেক্ষে বাসুকে বর্ধমানের জামালপুর থানার পুলিশ নিয়ে যাচ্ছিল। পথে শৌচাগারে যাওয়ার নাম করে গত ৯ জুলাই পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় সে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমন দীপ বলেন, ‘‘পুলিশের ঘেরাটোপ থেকে অভিযুক্ত পালিয়ে গিয়েছে। ওর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।’’

পুলিশ সূত্রের খবর, জেরায় এর আগে বাসু নাকি জানিয়েছিল, তাঁর একাধিক প্রেমিকা। তাঁদের নানা রকম গিফট কিনে দিতে হয়। সেজন্যই নাকি কখনও সে আইফোন, কখনও ল্যাপটপ চুরি করে। এজন্য কখনও সে সব্জি বিক্রেতা কখনও বা কলের মিস্ত্রি সেজে আগে এলাকা রেইকি করে আসে। তারপর নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট বাড়িতে অপারেশন করত। সম্প্রতি বাগুইআটির তেমনই একটি বাড়িতে অপারেশন করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছিল কুখ্যাত বাসু। 


```