Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'ডাইনি' ভর করেছে, দুধ দিচ্ছে না মহিষ! সাহায্য চেয়ে তাকে নিয়ে থানায় চাষি

দ্য ওয়াল ব্যুরো: মহিষ (buffalo) দুধ (milk) দিচ্ছে না বলে সমাধান চেয়ে পুলিশের (police) দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের নয়াগাঁওয়ের বাবুলাল জাতভ। মহিষ দুধ না দেওয়ায় সমস্যায় পড়ে প্রথমে থানায় চিঠি লেখেন ভিন্দের বাসিন্দা বাবুলাল। পেশায় চাষি (farmer)

'ডাইনি' ভর করেছে, দুধ দিচ্ছে না মহিষ! সাহায্য চেয়ে তাকে নিয়ে থানায় চাষি

শেষ আপডেট: 15 November 2021 05:57

দ্য ওয়াল ব্যুরো: মহিষ (buffalo) দুধ (milk) দিচ্ছে না বলে সমাধান চেয়ে পুলিশের (police) দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের নয়াগাঁওয়ের বাবুলাল জাতভ। মহিষ দুধ না দেওয়ায় সমস্যায় পড়ে প্রথমে থানায় চিঠি লেখেন ভিন্দের বাসিন্দা বাবুলাল। পেশায় চাষি (farmer) বাবুলাল গ্রামেরই লোকজনদের বিষয়টি জানানোয় তারা বলে, নিশ্চয়ই এ কোনও ডাইনির কাজ (witchcrart)।  ডাইনি ভর করেছে মহিষের ওপর। তাই দুধ আসছে না। পুলিশকে জানাও। চিঠিতে বাবুলাল লেখেন, স্যার, মহিষ দুধ দিচ্ছে না, সাহায্য করুন দয়া করে। তাতেও কাজ না হওয়ায় মহিষকে সঙ্গে নিয়েই থানায় হাজির  হন তিনি। সেই ভিডিও সোস্যাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিএসপি (সদর কার্য্যালয়) অরবিন্দ শাহ জানান, লোকটি  কিছুদিন হল মহিষ  কিনেছে। কিন্তু সেটি দুধ দিচ্ছে না বলে কী করবে, বুঝতে পারছিল না। গ্রামেরই কেউ তাকে পরামর্শ দেয় পুলিশের সাহায্য চাইতে। প্রথমদিন তাকে বুঝিয়েসুঝিয়ে ফেরত পাঠান পুলিশকর্মীরা। কিন্তু পরে মহিষকে সঙ্গে করেই থানায় সটান হাজির হন তিনি। তবে তাঁকে নিরাশ করেনি পুলিশ। ডিএসপি জানান, অনেক আশা নিয়ে যেহেতু লোকটি এসেছে, তাই তার জন্য  কিছু না কিছু একটা ব্যবস্থা তাঁরা করবেনই। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে ভেটেরিনারি ক্লিনিকে পাঠায়। গ্রাম ভারতে নানা অবাক করা ঘটনা ঘটতে দেখা যায়। ২০১৯ এ  যেমন একটি ৫ বছরের মেয়েকে নিয়ে থানায় হাজির হন বাবা-মা।  মেয়েকে পোষা মুরগী ঠোক্কর মেরে রক্ত বের করে দিয়েছিল। এর বিহিত চাই, দাবি করেন তাঁরা।  তাঁদেরও বুঝিয়ে ফেরত পাঠায় পুলিশ।  

```