Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

হিজাব পরার দাবিতে বিক্ষোভ ছড়াল কলেজে কলেজে, মেয়েদের সমর্থনে নামল ছেলেরা

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছিল একটি কলেজ দিয়ে। এখন কর্নাটকের কলেজে কলেজে আন্দোলন শুরু হয়েছে। হিজাব পরার দাবি নিয়ে কলেজ গেটে চলছে তুমুল বিক্ষোভ। শুক্রবারও একটি কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্যাম্পাস চত্বরে প্রবেশ করার চেষ্টা করেন। তাদের কলেজের প্র

হিজাব পরার দাবিতে বিক্ষোভ ছড়াল কলেজে কলেজে, মেয়েদের সমর্থনে নামল ছেলেরা

শেষ আপডেট: 5 February 2022 07:37

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছিল একটি কলেজ দিয়ে। এখন কর্নাটকের কলেজে কলেজে আন্দোলন শুরু হয়েছে। হিজাব পরার দাবি নিয়ে কলেজ গেটে চলছে তুমুল বিক্ষোভ। শুক্রবারও একটি কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্যাম্পাস চত্বরে প্রবেশ করার চেষ্টা করেন। তাদের কলেজের প্রবেশ দ্বারের কাছেই আটকে দেওয়া হয়। শনিবার সকাল থেকে ফের অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে। মেয়েদের সমর্থনে দাঁড়িয়েছে মুসলিম ছেলেরাও। এদিন সকালে উদুপি জেলার ভান্ডারকর আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের ৪০ জন ছাত্রী হিজাব পরে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, হিজাব পরার অনুমতি না দিলে তাঁরা ক্লাস বয়কট করবে। ওই কলেজের নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রীরা হিজাব পরে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না। স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে, তবে সেই স্কার্ফের রঙ হবে দোপাট্টার রঙে। এরই প্রতিবাদে মুসলিম ছাত্রীরা ক্লাস বয়কট করে বিক্ষোভ শুরু করে। ৪০ জন মুসলিম ছাত্রীর সমর্থনে দাঁড়ায় ৪০ জন ছাত্রও। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কলেজে হিজাব নিষিদ্ধ হওয়ার পর ওই একই কলেজে হিন্দু সংগঠন ছেলেদের গেরুয়া রঙের চাদর পরতে বাধ্য করেছে। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বজরং দলের জেলা সম্পাদক সুরেন্দর কোটেশ্বর বলেন, “‌গেরুয়া চাদর পরে কলেজে ঢুকতে পুলিশ হিন্দু পড়ুয়াদের আটকাচ্ছে। সেরকমই মুসলিম পড়ুয়াদেরও হিজাব পরে কলেজে ঢোকা আটকে দিক পুলিশ”। কোটেশ্বর জানিয়েছেন, যদি সব কলেজের প্রশাসন হিজাব পরে আসার অনুমতি দেয়, তবে তাদের হিন্দু পড়ুয়াদেরও গেরুয়া চাদর পরে আসার অনুমতি দিতে হবে। ডিএমকে সাংসদ সেন্থিল কুমার লোকসভায় কর্নাটকের এই হিজাব বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান যে কেন পড়ুয়ারা হিজাব পরে ক্লাস করতে পারবেন না। তিনি কেন্দ্র সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আর্জি জানান। ‌

```