Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দশভুজা কালী, আসানসোলের এই বারোয়ারি পুজোয় এটাই দেবীর রূপ

পুরাণ অনুযায়ী, দশভুজা মূর্তি মূলত দেবী দুর্গার হলেও, চণ্ডীকে দশভুজা রূপে পুজোর কথা উল্লেখ রয়েছে। সেই ধারণা থেকেই এখানে কালী প্রতিমার দশটি বাহু। 

দশভুজা কালী, আসানসোলের এই বারোয়ারি পুজোয় এটাই দেবীর রূপ

শেষ আপডেট: 25 October 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এখানে দেবী দুর্গা নয়, কালী দশভুজা। আসানসোলে গোপালপুর এলাকার প্রগতিশীল সংঘের এটাই   মা কালীর রূপ। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের আসেন এই রারোয়ারি কালীপুজো দেখতে।

প্রগতিশীল সংঘের সম্পাদক তারক মুখোপাধ্যায় বলেন, ১৯৯২ সাল থেকে এই কালীপুজোর সূচনা হয়েছিল। গত ৩৩ বছর ধরে নিয়মিতভাবে দশভুজা কালীপুজো হয়ে আসছে। পুরাণ অনুযায়ী, দশভুজা মূর্তি মূলত দেবী দুর্গার হলেও, চণ্ডীকে দশভুজা রূপে পুজোর কথা উল্লেখ রয়েছে। সেই ধারণা থেকেই এখানে কালী প্রতিমার দশটি বাহু। 

সংঘের সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, চণ্ডীর এই বিবরণ অনুসারে তাঁরা দশভুজা কালী পুজাের প্রচলন করেন, যা আজ এই অঞ্চলের প্রধান আকর্ষণ।

প্রতি বছর পুজোর মণ্ডপের থিম থাকে ভিন্ন। এই বছরের থিম মৎস্যকন্যা। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে আলোকসজ্জা করা হবে। অসাধারণ শিল্পকর্ম, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বিভিন্ন লোকশিল্পী যোগ দেন। 

বহুবছর ধরে মূর্তি তৈরি করে আসছেন পুরুলিয়ার মৃৎশিল্পী তপন কুম্ভকার। তিনি বেরো অঞ্চলের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। দেবী মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজে তিনি ব্যস্ত।


```