Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সম্পত্তি নিয়ে বিবাদ নাকি ব্যক্তিগত আক্রোশ? ভাতারে দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

মৃতদের আত্মীয়দের অভিযোগ, খুন করা হয়েছে দম্পতিকে।

সম্পত্তি নিয়ে বিবাদ নাকি ব্যক্তিগত আক্রোশ? ভাতারে দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 18 December 2024 07:37

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির দরজার তালা ভেঙে উদ্ধার হল নিঃসন্তান বৃদ্ধ দম্পতির দেহ। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অভিজিৎ যশ এবং ছবি যশ। ভাতার থানার রবীন্দ্রপল্লি এলাকায় থাকতেন তাঁরা। 

মৃতদের আত্মীয়দের অভিযোগ, খুন করা হয়েছে দম্পতিকে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বৃদ্ধা মোবাইলে নিজের বোনকে শেষবার ফোন করেন। তারপর থেকে কারও সঙ্গেই যোগাযোগ করেননি তাঁরা। 

পুলিশ সূত্র খবর, মঙ্গলবার খোঁজখবর না পেয়েই বাড়িতে এসে নিঃসন্তান দম্পতির খোঁজ করেন তাঁদেরই এক আত্মীয়। এরপর ঘর তালাবন্ধ দেখে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি বলে অভিযোগ। পরে সন্দেহ হওয়ায় ওই যুবক থানার দ্বারস্থ হয়ে পুরো ঘটনার কথা বলেন।

জানা যায়, এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজার তালা ভাঙে। দরজা খুলতেই চমকে যান তদন্তকারীরা। দেখা যায় রান্নাঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন বৃদ্ধা। অন্যদিকে ঘরের মেঝে থেকে উদ্ধার হয় বৃদ্ধার স্বামীর দেহ। দু’জনের মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট বলে পুলিশ সূত্রে খবর। 

আত্মীয়দের অনুমান, সম্পত্তির লোভে ওই দম্পতিকে পরিকল্পনামাফিক কেউ বা কারা খুন করেছেন। তারপর ঘরে লুঠপাট চালিয়ে সব তছনছ করে পালানোর সময় বাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।

বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দম্পতিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে পুরো বিষয় স্পষ্ট হবে না। ঘরের আলমারি ভাঙ্গা ও মৃতদেহের পাশ থেকে বালিশ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ আরও জোরাল হচ্ছে বলে দাবি পুলিশের।


```