Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বুমরার তিন উইকেট, রাজকোটে স্মিথরা ভারতকে জয়ের লক্ষ্য দিলেন ৩৫৩

দ্য ওয়াল ব্যুরো: রাজকোটে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়া (Australia) ব্যাটাররা। ৫০ ওভারের ম্যাচে অজিদের সংগ্রহ ৩৫২ রান। সাত উইকেট হারিয়ে এই বড় রান তুলেছেন স্টিভ স্মিথ, মিচেল মার্শরা। ভারতের জয়ের লক্ষ্য ৩৫৩। এমনি

বুমরার তিন উইকেট, রাজকোটে স্মিথরা ভারতকে জয়ের লক্ষ্য দিলেন ৩৫৩

শেষ আপডেট: 27 September 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো: রাজকোটে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়া (Australia) ব্যাটাররা। ৫০ ওভারের ম্যাচে অজিদের সংগ্রহ ৩৫২ রান। সাত উইকেট হারিয়ে এই বড় রান তুলেছেন স্টিভ স্মিথ, মিচেল মার্শরা। ভারতের জয়ের লক্ষ্য ৩৫৩।

এমনিতেই চলতি সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল (India)। মোহালি ও ইন্দোর ম্যাচ জিতে ভারত এগিয়ে ২-০-তে। এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও লাভ হবে না তাদের। বিশ্বকাপের আগে বাকিদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হয়েছে সিরিজে।

অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটারই বড় রান পেয়েছেন। ওপেনারদ্বয় ডেভিড ওয়ার্নার (৫৬), মিচেল মার্শ (৯৬) দারুণ শুরু করেছেন। মাত্র চার রানের জন্য মার্শ সেঞ্চুরি হারালেন। স্টিভ স্মিথ (৭৪) ও মার্নাশ লাবুশানে (৭২) দলকে টানেন।

ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। দুই উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এই ম্যাচে খেলছেন দলনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।

রাজকোটে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম থেকেই ম্যাচের রাশ নিয়ে নেন অজি ব্যাটাররা। মার্শের ৯৬ রান এসেছে ৮৪ বলে, তার মধ্যে তিনটি ছয় ও ১৩টি বাউন্ডারি রয়েছে। পাশাপাশি স্মিথ ৬১ বলে ৭৪ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৮টি চার এবং একটি ছয়।

এমনকী লাবুশানে ৫৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন। ওপেনার ওয়ার্নার এ ম্যাচেও সফল। তিনি করেছেন ৩৪ বলে ৫৬ রান, যার মধ্যে সাজানো রয়েছে ছয়টি চার ও চারটি ছক্কা।

চুঁচুড়ার বাড়িতে ফিরে সোনার মেয়ে তিতাস বললেন, ‘ভালর কোনও শেষ নেই’


```