Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে পাল্টা খোঁচা জেটলির

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি শিল্পপতিদের এক সমাবেশে বলেন, সরকার যদি রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনে হস্তক্ষেপ করে, তাহলে বিপর্যয় ঘটবে। কার্যত তার পাল্টা হিসাবে ম

অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে পাল্টা খোঁচা জেটলির

শেষ আপডেট: 30 October 2018 10:26

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি শিল্পপতিদের এক সমাবেশে বলেন, সরকার যদি রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনে হস্তক্ষেপ করে, তাহলে বিপর্যয় ঘটবে। কার্যত তার পাল্টা হিসাবে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের কঠোর সমালোচনা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর অভিযোগ, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ব্যাঙ্কগুলি বহু উল্টোপাল্টা লোককে ঋণ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক কিছুই বলেনি। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উৰ্জিত প্যাটেলের সঙ্গে বৈঠক করেন জেটলি। তখনই তিনি ওই কথা বলেন। ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভলপমেন্টের বৈঠকে জেটলি ও উৰ্জিত প্যাটেল মুখোমুখি হন। সরকার রিজার্ভ ব্যাঙ্ককে বলে, নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন নগদের সমস্যায় পড়েছে।  এই সমস্যা যেন বাড়তে বাড়তে বিপজ্জনক জায়গায় না পৌঁছায়। রিজার্ভ ব্যাঙ্ক সরকারকে প্রতিশুতি দিয়েছে, আর্থিক বাজারের দিকে নজর রাখা হবে। এর আগে সরকার রিজার্ভ ব্যাঙ্ককে বলেছিল, অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেওয়ার সময় বেশি কড়াকড়ি যেন না করা হয়। তাতেই অসন্তুষ্ট হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা।  তাঁদের মনে হয়েছিল, সরকার রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনে হাত দিতে চায়। এর পর ভিরাল আচার্য যেভাবে সরকারের সমালোচনা করেছিলেন, তাতে প্রধানমন্ত্রীর দফতরের অফিসাররা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বলে শোনা যায়।

```