Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালী

বিক্ষোভের আগুনের মুখে মোদীর ‘অগ্নিপথ’, হরিয়ানায় আত্মঘাতী তরুণ, অশান্ত আট রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে বিহার দিয়ে। ক্রমে দেশের আট রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন (Protest)। হরিয়ানায় রোহতকে একটি হস্টেলে এক তরুণ আত্মহত্যাও করেছে। উত্তরপ্রদেশ, রাজস্থানেও পথে বিক্ষ

বিক্ষোভের আগুনের মুখে মোদীর ‘অগ্নিপথ’, হরিয়ানায় আত্মঘাতী তরুণ, অশান্ত আট রাজ্য

শেষ আপডেট: 16 June 2022 09:54

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে বিহার দিয়ে। ক্রমে দেশের আট রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন (Protest)। হরিয়ানায় রোহতকে একটি হস্টেলে এক তরুণ আত্মহত্যাও করেছে।

উত্তরপ্রদেশ, রাজস্থানেও পথে বিক্ষোভে শামিল হয়েছে শত শত তরুণ। হরিয়ানার বিক্ষোভ রাজধানী দিল্লির দোরদোড়ায় পৌঁছে গিয়েছে। গুরুগ্রামে হরিয়ানা-দিল্লি হাইওয়ে বন্ধ। যানজট দীর্ঘ হচ্ছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ হিমাচলপ্রদেশের ধর্মশালায় যাওয়ার কথা। বিক্ষোভকারীরা ধর্মশালাগামী রাস্তা অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। বহু জায়গায় রাস্তা, রেল অবরোধ করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ চলছে।

গত পরশু নরেন্দ্র মোদীর সরকার সেনাতেও চুক্তিতে নিয়োগের কথা ঘোষণা করেছে। বলা হয়েছে, চার বছরের চুক্তি শেষে ২৫ শতাংশকে রেখে বাকি ৭৫ শতাংশকে বসিয়ে দেওয়া হবে।

সেনায় নিয়োগে মোদী সরকারের এই নয়া নীতির তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। অবসরপ্রাপ্ত সেনা অফিসারেরাও অনেকেই আপত্তি তুলেছেন। এমনকী বিদেশ প্রতিমন্ত্রী প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিকে সিং জানিয়েছেন, এই প্রকল্পের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক তাঁর মতামত চায়নি। ফলে প্রকল্পটি সম্পর্কে তিনি আগে থেকে কিছু জানতেন না। লক্ষণীয় মোদী মন্ত্রিসভার এই মন্ত্রী কিন্তু প্রকল্পটির পক্ষে একটি শব্দও উচ্চারণ করেননি। তিনি বলেন, প্রকল্প চালু হলে তখন বোঝা যাবে ভাল-মন্দ।

হরিয়ানায় তরুণের আত্মহত্যা নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য, দু’বছর ধরে সেনায় চাকরির চেষ্টা চালাচ্ছিল ওই তরুণ। অগ্নিপথ প্রকল্পের কথা জানার পর হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় সে। তবে পুলিশ এখনও পর্যন্ত সরকারিভাবে আত্নহত্যা নিয়ে মুখ খোলেনি।

উত্তরপ্রদেশের বুলন্দশহর, আলিগড়, উন্নাও থেকে বিক্ষোভের খবর এসেছে। রাজস্থানের সিকার জেলায় রাস্তা অবরোধ করেছে বিক্ষোভকারীরা। মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড থেকেও বিক্ষোভের খবর এসেছে।

গোটা বিহার যেন ‘অগ্নিপথ’, চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে আন্দোলনের আগুন ছড়াচ্ছে হুহু করে


```