Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

অ্যাডেনোভাইরাসের বলি কলকাতায়, পার্কসার্কাসের হাসপাতালে মৃত আড়াই বছরের শিশু

দ্য ওয়াল ব্যুরো: অ্যাডেনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত হয়ে মারা গেল আড়াই বছরের শিশু (child Death)! খাস কলকাতা (Kolkata) শহরের এই ঘটনায় আতঙ্কে, উদ্বেগে তোলপাড় পড়ে গেছে। জানা গেছে, পার্ক সার্কাসের একটি হাসপাতালে গত শুক্রবার মারা গেছে ওই ব

অ্যাডেনোভাইরাসের বলি কলকাতায়, পার্কসার্কাসের হাসপাতালে মৃত আড়াই বছরের শিশু

শেষ আপডেট: 19 February 2023 12:30

দ্য ওয়াল ব্যুরো: অ্যাডেনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত হয়ে মারা গেল আড়াই বছরের শিশু (child Death)! খাস কলকাতা (Kolkata) শহরের এই ঘটনায় আতঙ্কে, উদ্বেগে তোলপাড় পড়ে গেছে। জানা গেছে, পার্ক সার্কাসের একটি হাসপাতালে গত শুক্রবার মারা গেছে ওই বাচ্চাটি। জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিল শিশুটি।

শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সর্দি-কাশির ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাসের মতো অ্যাডেনোভাইরাসের (Adenovirus) দাপটও বেড়েছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে খবর। ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক আমরি থেকে পাওয়া রিপোর্টে জানা যাচ্ছে,  শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১১৫ জন। আইসিইউ/এইচডিইউতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন অন্তত ২২ জন রোগী। তাছাড়া শহরের অন্যান্য হাসপাতালেও ভর্তি অনেকে।

প্রাপ্তবয়স্করা বেশিরভাগই অ্যাডেনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, নিউমোকক্কাস এবং আরএসভি-তে আক্রান্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা নয় সর্দি-জ্বরের ভাইরাস অ্যাডেনোভাইরাসের (Adenovirus) প্রকোপ বেড়েছে। আপাত নিরীহ এই ভাইরাসই করোনার জাঁদরেল হয়ে উঠেছে। সেই সঙ্গেই রাইনোভাইরাস ও ইনফ্লুয়ে়ঞ্জা ভাইরাস (Viral Infections) ছড়াচ্ছে।

ইতিমধ্যেই ফর্টিস হাসপাতালে ভর্তি ৩৪ জন, আইসিইউতে রয়েছেন ৭ জন। মেডিকা হাসপাতালে ভর্তি ৫৬ জন এবং আইসিইউ ১৭ জন। ৩৩ জন ভর্তি রয়েছেন রুবি হাসপাতালে। শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি অনেকে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে। এবার মৃত্যুর খবরে আরও বাড়ল সংকট।

তবে এই প্রথম নয়, এর আগে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেও ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল লেকটাউনে । তার কোভিড হয়েছিল, সেই সঙ্গে শিশুটি অ্যাডেনোভাইরাসেও আক্রান্ত ছিল বলে অনুমান করেছিলেন ডাক্তাররা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুরা অসুস্থ থাকলে এইসময় তাদের স্কুলে না পাঠানোই ভাল। ৩ থেকে ৫ দিন জ্বর থাকলে এবং শ্বাসপ্রশ্বাসে অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মাস্কও ব্যবহার করতে হবে।

শিবরাত্রির ব্রত ভাঙার পর কারেন্টের শক খেয়ে মৃত্যু! স্কুল ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে শোক ফুলিয়ায়


```