Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

চিকিৎসার কারণে ব্রেক নিচ্ছেন অভিষেক, আপাতত কিছুদিন সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন

চিকিৎসার কারণে এর আগেও কলকাতার বাইরে গিয়েছেন অভিষেক। তাঁর চোখের সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। কখনও হায়দরাবাদ, কখনও সিঙ্গাপুর কখনও বা আমেরিকায় গিয়েছেন অস্ত্রোপচার বা ফলো-আপ চিকিৎসার জন্য। 

চিকিৎসার কারণে ব্রেক নিচ্ছেন অভিষেক, আপাতত কিছুদিন সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 June 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর বিশেষ দেখা যায়নি। বুধবার দুপুরে তিনি হঠাৎ টুইট করে জানিয়ে দিলেন, চিকিৎসার কারণে আপাতত কদিনের জন্য ব্রেক নিচ্ছেন তিনি। সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন।

চিকিৎসার কারণে এর আগেও কলকাতার বাইরে গিয়েছেন অভিষেক। তাঁর চোখের সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। কখনও হায়দরাবাদ, কখনও সিঙ্গাপুর কখনও বা আমেরিকায় গিয়েছেন অস্ত্রোপচার বা ফলো-আপ চিকিৎসার জন্য। 

তবে এদিন কারণটা পরিষ্কার ভাবে তিনি জানাননি। শুধু বলেছেন, ‘জরুরি চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে স্বল্প সময়ের বিরাম নিচ্ছি’।

লোকসভা ভোটের ফল প্রকাশের দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে পাশে বসেছিলেন অভিষেক। সেদিন সাংবাদিক বৈঠকে তিনি কোনও কথা বলেননি। যা বলার তা তৃণমূলনেত্রীই বলেছেন। তার পর তাঁকে আর বিশেষ দেখা যায়নি। লোকসভা ভোটের পর বিধানসভার চারটি আসনে উপ নির্বাচন হবে। তার মধ্যে কলকাতার মানিকতলা বিধানসভা আসনটির উপ নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেক বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা। অভিষেককে সেই ফ্রেমে দেখাই যাচ্ছে না। 

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। লোকসভা ভোটের সময়ে ব্রিগেডের মঞ্চ থেকে তিনিই প্রার্থী ঘোষণা করেছিলেন। কিন্তু উপ নির্বাচনের আগে সেই ছবিতে বদল দেখা গেল।

অভিষেক তাৎপর্যপূর্ণ ভাবেই এদিন লিখেছেন, “গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে।”

অভিষেকের কথায়, তারই জবাবে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ জানিয়েছিল এবং মানুষের অধিকারের জন্য লড়াইকে দিল্লিতে নিয়ে গিয়েছিল। ইতিবাচক যে ফ্রেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাহায্যের অঙ্ক বাড়ানো হয়, যা কিছু স্বস্তি দিয়েছে মানুষকে। 

তৃণমূলের যুব নেতার মতে, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও সংঘাতের মনোভাব দেখে বাংলার মানুষ হতাশ হয়েছিল বলেই লোকসভা ভোটে এই ফলাফল হয়েছে। এমনকি মানুষের মাথার ছাদও কেড়ে নেওয়া হয়েছে। অভিষেক বুঝিয়ে দিয়েছেন, আবাসের সমস্যা মেটানোর জন্য তাঁর দল অঙ্গীকারবদ্ধ। সেই সঙ্গে বলেছেন, এ ব্যাপারটা যেন অগ্রাধিকার দেওয়া হয় সেজন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

দেখুন ভিডিও


```