Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টিন্ডারে মহিলা সেজে প্রেমের টোপ! অভিনব প্রতারণায় ১৫ কোটি টাকা খোয়ালেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: আজকাল সঙ্গী খোঁজার জন্য অনেকেই ডেটিং অ্যাপ ব্যবহার করেন। কেউ হয়তো অন্তর্মুখী, কেউ বা অফলাইনে খোঁজাখুঁজি করার ঝামেলা পোহাতে চান না, তাঁদের অনেকেই বাম্বল কিংবা টিন্ডারের মতো ডেটিং অ্যাপেই জীবনসঙ্গীর সন্ধান করেন। কিন্তু প্রেম

টিন্ডারে মহিলা সেজে প্রেমের টোপ! অভিনব প্রতারণায় ১৫ কোটি টাকা খোয়ালেন যুবক

শেষ আপডেট: 5 April 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: আজকাল সঙ্গী খোঁজার জন্য অনেকেই ডেটিং অ্যাপ ব্যবহার করেন। কেউ হয়তো অন্তর্মুখী, কেউ বা অফলাইনে খোঁজাখুঁজি করার ঝামেলা পোহাতে চান না, তাঁদের অনেকেই বাম্বল কিংবা টিন্ডারের মতো ডেটিং অ্যাপেই জীবনসঙ্গীর সন্ধান করেন। কিন্তু প্রেমিকা খুঁজতে গিয়ে সম্প্রতি বেজায় বিপাকে পড়েছেন এক ব্যক্তি। টিন্ডার (Tinder) থেকে যে মহিলাকে পেয়ে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি, তাঁর জন্যই ১৫ কোটি টাকা খোয়াতে হয়েছে তাঁকে (financial fraud)। শুধু তাই নয়, পরে জানতে পারলেন, প্রেমিকা আদৌ মহিলাই নয়, সে একজন পুরুষ।

ঘটনাটি ঘটেছে চিনে। প্রতারিত ব্যক্তি ইতালির বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে হংকংয়ে থাকেন। তিনি একজন ফিনান্সিয়াল কনসালট্যান্ট। জানা গেছে, টিন্ডারে এদিন ওই ব্যক্তিকে মেসেজ পাঠান এক মহিলা। দুজনের মধ্যে আলাপ জমার কয়েকদিনের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু হয় তাঁদের। প্রেম গাঢ় হয়। প্রেমিকা জানিয়েছিলেন, তিনি পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্রোকার। তাঁর কথাতেই ক্রিপ্টোকারেন্সিতে (cryptocurrency) বিনিয়োগ শুরু করেন ওই ব্যক্তি। প্রেমিকা তাঁকে বোঝান, ডিলিট্যাল কারেন্সির ক্ষেত্রে সামান্য বিনিয়োগেই বিপুল রিটার্ন আসে।

তাঁর কথামতো একটি ভুয়ো ট্রেডিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ডিজিট্যাল কারেন্সিতে বিনিয়োগ শুরু করেন ওই ব্যক্তি। গত ৬ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ২২টি আর্থিক লেনদেনে তিনি মোট ১৪.২ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু ন্যূনতম কোনও রিটার্ন আসেনি সেই বিনিয়োগের। উল্টে তিনি দেখেন, বিনিয়োগ করা টাকা ফেরত নিতেও পারছেন না তিনি। এরপরেই সন্দেহ হওয়ার পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তাতেই উঠে আসে আসল সত্যি। জানা যায়, যাঁকে তিনি প্রেমিকা বলে ভাবছিলেন, তিনি আদৌ মহিলাই নন। একজন প্রতারক নাম-পরিচয় ভাঁড়িয়ে ফাঁদে ফেলেছিল তাঁকে।

ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা গেছে কিনা, তা জানা যায়নি। তবে হংকং পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরণের ঘটনা এই প্রথম ঘটল তা নয়। বরং প্রেমের সম্পর্কে জড়িয়ে ক্রিপ্টোকারেন্সি সহ আরও একাধিক ডিজিট্যাল কারেন্সিতে বিনোয়োগের ফাঁদে ফেলে প্রতারণার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হংকং সহ সমগ্র চিনেই।

পলিথিন দিলেই মিলবে সোনা! অভিনব উদ্যোগে মাত্র ১৫ দিনেই প্লাস্টিক-মুক্ত ভারতের এই গ্রাম


```