Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

লিভ-ইন পার্টনারকে অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা, পলাতক প্রেমিক! হাড়হিম কাণ্ড গড়িয়ায়

মেয়েটির হাতের শিরাও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাঙুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবতী।

লিভ-ইন পার্টনারকে অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা, পলাতক প্রেমিক! হাড়হিম কাণ্ড গড়িয়ায়

শেষ আপডেট: 25 November 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুর ঘটনার এক বছর অতিক্রান্ত। তাঁকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তাঁরই লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। এবার খাস কলকাতার বুকে ঘটল এমনই এক হাড়হিম করা কাণ্ড। ঝগড়ার মধ্যে নিজের লিভ-ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, মেয়েটির হাতের শিরাও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাঙুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবতী।

ঘটনাটি ঘটেছে গড়িয়া রেলস্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায়। সেখানেই একটি বাড়িতে ভাড়া থাকত এই যুগল। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ওই যুগলের মধ্যে কোনও এক বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। তর্কাতর্কির আওয়াজ পাশের ফ্ল্যাটেও শোনা যাচ্ছিল। এমনকী দু'জনের মধ্যে হাতাহাতি ও হয়। কিছুক্ষণ পরে ওই যুবতী যখন ঘরের বাইরে বেরিয়ে আসেন, তখন তাঁর সারা শরীরে রক্ত। প্রতিবেশীরা দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

প্রথমেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরাই তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। সেখান থেকে যুবতীকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওই যুবক-যুবতী গড়িয়া স্টেশন এলাকায় একটি ভাড়া নিয়েছিলেন। পরে জানা যায়, ওরা স্বামী-স্ত্রী নন, লিভ-ইন সম্পর্কে আছেন। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, দু'জনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। মারামারিও হত। শুক্রবার রাতে ঝামেলা চরমে ওঠে। তারপরই এই কাণ্ড ঘটেছে। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক বেপাত্তা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা যুবতী জানতে পারায় অশান্তি হত। পুলিশ অভিযুক্তর খোঁজ শুরু করেছে। 


```