Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

৯১ লক্ষ নাম ডিলিট! হেভিওয়েট কেন্দ্রে বিচারাধীন তালিকা থেকে কত নাম বাদ? কলকাতার পরিসংখ্যানই বা কত

এসআইআর প্রক্রিয়ার (SIR News) শেষে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly Election 2026) প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। 

৯১ লক্ষ নাম ডিলিট! হেভিওয়েট কেন্দ্রে বিচারাধীন তালিকা থেকে কত নাম বাদ? কলকাতার পরিসংখ্যানই বা কত

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 April 2026 19:36

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর প্রক্রিয়ার (SIR News) শেষে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly Election 2026) প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। গত সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত জেলাভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৯১ লক্ষের কাছাকাছি ভোটারের নাম ডিলিট বা বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যা নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছে রাজ্যের শাসকদল।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এই সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকায় প্রথমেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল। এরপর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম ছাঁটাই হয়।

সবচেয়ে বড় বিতর্ক ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ভোটারদের নিয়ে। গত সোমবারের তালিকায় দেখা যাচ্ছে, এই তালিকায় থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। সব মিলিয়ে এই সংশোধন পর্বে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে মুছে গিয়েছে।

জেলার কোথায় কী অবস্থা?

বাতিলের তালিকায় সংখ্যার নিরিখে নজির গড়েছে মুর্শিদাবাদের ৫৬ সামশেরগঞ্জ। সেখানে ১ লক্ষ ৮ হাজার ৪০০ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে ৭৪ হাজার ৭৭৫ জনের নামই বাদ পড়েছে। বিপরীতে, পুরুলিয়ার ২৪৩ মানবাজার কেন্দ্রে এই কোপ সবচেয়ে কম। সেখানে ২ হাজার ৭৭১ জনের মধ্যে মাত্র ৭১ জনের নাম বাতিল হয়েছে।

নজরে ‘ভিভিআইপি’ আসন

রাজ্যের দুই অতি-গুরুত্বপূর্ণ কেন্দ্রের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে বড়সড় রদবদল

  • ১৫৯ ভবানীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রে ১৪ হাজার ১৫৪ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩ হাজার ৮৯৩ জনের নাম বাদ পড়েছে।
     
  • ২১০ নন্দীগ্রাম: এই কেন্দ্রে ১০ হাজার ৬১৬ জনের মধ্যে ৩ হাজার ৪৬১ জনের নাম বাতিলের খাতায় চলে গিয়েছে।

কলকাতার ছবি

কলকাতার ১১টি বিধানসভার মধ্যেও বৈষম্য চোখে পড়ার মতো।

  • কলকাতা বন্দর (১৫৮): শহরের মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে এই কেন্দ্রে। ৩২ হাজার ৩৩৮ জনের মধ্যে ১৩ হাজার ৩৯৫ জনের নাম বাতিল হয়েছে।
     
  • মানিকতলা (১৬৭): এখানে ১ হাজার ৬৫৪ জনের মধ্যে মাত্র ৭৩৩ জনের নাম বাদ পড়েছে, যা শহরের মধ্যে সর্বনিম্ন।

```