Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমেরিকায় সুইমিং পুল থেকে শিশুকন্যা সহ ৩ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার নিউ জার্সিতে বাস করত ভারতীয় বংশোদ্ভূত একটি পরিবার। তার সদস্য ছিল তিনজন। ৬২ বছর বয়সী ভরত পটেল, তাঁর মেয়ে নিশা পটেল (৩২) এবং তাঁর শিশুকন্যা। তার বয়স ছিল আট বছর। গত এপ্রিলে নিউ জার্সির ক্লিয়ারভিউ রোডে ওই পরিবার একটি

আমেরিকায় সুইমিং পুল থেকে শিশুকন্যা সহ ৩ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার

শেষ আপডেট: 24 June 2020 08:59

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার নিউ জার্সিতে বাস করত ভারতীয় বংশোদ্ভূত একটি পরিবার। তার সদস্য ছিল তিনজন। ৬২ বছর বয়সী ভরত পটেল, তাঁর মেয়ে নিশা পটেল (৩২) এবং তাঁর শিশুকন্যা। তার বয়স ছিল আট বছর। গত এপ্রিলে নিউ জার্সির ক্লিয়ারভিউ রোডে ওই পরিবার একটি বাড়ি কেনে। তার জন্য খরচ হয়েছিল ৪ লক্ষ ৫১ হাজার ডলার। সোমবার রাতে সেই বাড়ির পিছনে সুইমিং পুলে ভাসতে দেখা যায় তিনজনের দেহ। পুলিশ প্রথমে ভেবেছিল, সুইমিং পুলে নেমে তিনজনে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। মঙ্গলবার সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়। সুইমিং পুলটি পরীক্ষা করে দেখা গিয়েছে, তার পাড়ের কাছটা অগভীর। কিন্তু মধ্যিখানে বেশ কয়েক ফুট গভীর জল আছে। একসঙ্গে তিনজনে ডুবে গেল কী করে জানা যায়নি। পুলিশের ধারণা, হয়তো তারা ভাল সাঁতার জানত না। গভীর জলে গিয়ে ভয় পেয়ে গিয়েছিল। ভরত পটেলদের প্রতিবেশীরা সোমবার রাতে চিৎকার শুনতে পেয়েছিলেন। সম্ভবত সুইমিং পুল থেকে চিৎকার করছিলেন নিশা। পুলিশ তিনজনের দেহ সুইমিং পুল থেকে তুলে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু করার চেষ্টা করে। কিন্তু তার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল। নিউ জার্সির মেয়র ব্রাড কোহেন বলেন, "ওই ঘটনায় পুরো এলাকার মানুষ শোকাহত হয়েছেন। আমরা মৃতদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহানুভূতি জানাই।"

```