Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বারাণসী থেকে অয্যোধ্যা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! বাস উল্টে জখম ২৮ তীর্থযাত্রী

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীতে তীর্থ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ৪৮ জন পুণ্যার্থী (devotees)। ডিভাইডারে ধাক্কা খেয়ে বাস উল্টে (bus accident) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে। গুরুতর জখম হয়েছেন ২৮ জন। জান

বারাণসী থেকে অয্যোধ্যা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! বাস উল্টে জখম ২৮ তীর্থযাত্রী

শেষ আপডেট: 28 December 2022 11:07

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীতে তীর্থ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ৪৮ জন পুণ্যার্থী (devotees)। ডিভাইডারে ধাক্কা খেয়ে বাস উল্টে (bus accident) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে। গুরুতর জখম হয়েছেন ২৮ জন। জানা গেছে, তাঁরা সকলেই পুণে থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে তীর্থে গিয়েছিলেন।

জানা গেছে পুণে থেকে প্রায় ১০০ জন পুণ্যার্থী বারাণসী গিয়েছিলেন। এরপর তাঁরা সেখান থেকে ৮টি টুরিস্ট বাস ভাড়া করে অযোধ্যার উদ্দেশে রওনা দেন। বুধবার ভোরবেলা ৫টা নাগাদ সুলতানপুরের কাছে গোঁসাইগঞ্জ এলাকায় প্রয়াগরাজ-অয্যোধ্যা হাইওয়ের উপর সোজা ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। সেইসময় বাসের ভিতরে ৪৮ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৮ জন জখম হন।

হাইওয়ের উপর এই দুর্ঘটনার জেরে সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। মনে করা হচ্ছে, ভোরবেলা কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্নাটকের গির্জায় হামলা চালাল দুষ্কৃতীরা, ভাঙল যীশুর মূর্তিও!


```