Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

গঙ্গাসাগরে লাগাতার বৃষ্টি, 'দানা'র প্রভাবে কেমন অবস্থা কপিলমুনির আশ্রমের?

ঝোড়া হাওয়ার দাপটে গঙ্গাসাগরের একাধিক এলাকায় মাটি থেকে উপরে পড়েছে বড় বড় গাছ। কপিলমুনির মন্দিরের সামনে আশ্রম সংলগ্ল এলাকায় ত্রিফলা বাতিগুলি ভেঙে পড়েছে।

গঙ্গাসাগরে লাগাতার বৃষ্টি, 'দানা'র প্রভাবে কেমন অবস্থা কপিলমুনির আশ্রমের?

কপিলমুনির আশ্রম

শেষ আপডেট: 25 October 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরের ওড়িশার ভিতরকণিকার কাছে মাটি ছুঁয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। এর প্রভাব পড়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলেও। ভোররাত থেকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। দিঘা-মন্দিরমণি সহ সাগরদ্বীপেও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। 

ঝোড়া হাওয়ার দাপটে গঙ্গাসাগরের একাধিক এলাকায় মাটি থেকে উপড়ে পড়েছে বড় বড় গাছ। কপিলমুনির মন্দিরের সামনে আশ্রম সংলগ্ল এলাকায় ত্রিফলা বাতিগুলি ভেঙে পড়েছে। লণ্ডভণ্ড হয়ে রয়েছে আশ্রম চত্বর। জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। আশ্রমটি মোহনার কাছে হওয়ায় ক্ষতির আশঙ্কা আগে থেকে করা হয়েছিল। সেই মতো আগেই আশ্রমের দরজা পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছিল। মন্দির রক্ষায় প্রার্থনা শুরু করেছিলেন সেবায়েতরা। 

সাগরের এলাকায় বেশ কয়েকটি নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে ভেঙের পড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলা জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। সকালেও লাগাতার বৃষ্টি পড়েছে। টানা বৃষ্টিতে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সামনে যে সমস্ত প্রসাদের স্টল রয়েছে সেগুলিতে জলমগ্ন হয়ে পড়ে। এতে অসুবিধায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে আগেই পুণ্যার্থীদের আসার বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু তাঁদের স্টলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

গঙ্গাসাগরে চলছে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাস্তায় পড়ে রয়েছে বড় বড় গাছ। সকাল থেকে সেগুলি কাটার কাজ চলছে। বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা নিরাপদে আশ্রয় শিবিরের রয়েছেন। তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে। 


```