Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গড়িয়ায় বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ, ঝনঝন করে ভেঙে পড়ল বাড়ির জানলার কাচ

বাড়ির বাসিন্দাদের অভিযোগ, গতকাল অর্থাৎ সোমবার বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয় তাঁদের বাড়ি লক্ষ্য করে।চসঙ্গে সঙ্গে গোটা বাড়ি কেঁপে ওঠে। ঝনঝন করে ভেঙে পড়ে জানলার কাচ।

গড়িয়ায় বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ, ঝনঝন করে ভেঙে পড়ল বাড়ির জানলার কাচ

ভেঙে যাওয়া জানলার কাচ

শেষ আপডেট: 5 November 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। সেখান থেকেই বোমা ছোড়া হয় দোতলা বাড়ি লক্ষ্য করে। আর তাতেই ঝনঝন করে ভেঙে পড়ে জানলার কাচ। গড়িয়ার নবগ্রামের রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।

ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, গতকাল অর্থাৎ সোমবার বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয় তাঁদের বাড়ি লক্ষ্য করে।চসঙ্গে সঙ্গে গোটা বাড়ি কেঁপে ওঠে। ঝনঝন করে ভেঙে পড়ে জানলার কাচ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

গোটা ঘটনার কথা স্থানীয় থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দড়ি ও সুতলি উদ্ধার করে। নিশ্চিত হওয়া যায় বোমাই ছোড়া হয়েছে। অভিযোগকারীর দাবি, 'পুলিশ বলেছে খোঁজ নিয়ে আমরাই যেন ক্লাবের নাম জানাই। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়।' 

ঘটনায় রীতিমতো আতঙ্কে সিদ্ধার্থ অধিকারীর গোটা পরিবার। সিদ্ধার্থবাবুর অভিযোগ, 'বাইরেই সিলিন্ডার রাখা ছিল। সেটাও তো ফেটে যেতে পারত। তখন কী হত?  শিশুরাও সেই সময় বাড়িতেই ছিল।'  পুলিশ জানাচ্ছে, কে বা কারা এহেন ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, একদিন আগেই শান্তিপুর শ্যামবাজার এলাকায় কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক যুবক মুখে থাকা মদ মহিলার গায়ে ছুড়ে দেয়। স্ত্রীর সম্মান বাঁচাতে স্বামী এগিয়ে এলে ওই যুবকরা তাঁদের দু'জনকে বেধড়ক মারধর করে! সঙ্গে থাকা এক বন্ধুকেও মদের বোতল দিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল। 


```