Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

খাদে পড়ে গেল গাড়ি, সিকিমে গিয়ে মৃত্যু বারাসত ও মছলন্দপুরের ৫ পর্যটকের

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। কিন্তু আর ফেরা হলো না ঘরে। খাদে গাড়ি উল্টে মৃত্যু হলো ৫ বাঙালি পর্যটকের। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধে বেলা পশ্চিম সিকিমের রিশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ফুট গভী

খাদে পড়ে গেল গাড়ি, সিকিমে গিয়ে মৃত্যু বারাসত ও মছলন্দপুরের ৫ পর্যটকের

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। কিন্তু আর ফেরা হলো না ঘরে। খাদে গাড়ি উল্টে মৃত্যু হলো ৫ বাঙালি পর্যটকের। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধে বেলা পশ্চিম সিকিমের রিশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ফুট গভীর খাদে পড়ে যায় পর্যটকদের গাড়িটি। ওই গাড়িতে মোট আট জন পর্যটক ছিলেন। তাঁরা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক, আশালতা পাঠক, বিভাস পাঠক এবং লিলি পাঠকের। ব্রজেনবাবু এবং আশালতাদেবীর ছেলে বিভাস ছিলেন পেশায় চিকিৎসক। মৃত নীহারেন্দুবাবু বারাসতের বাসিন্দা। বাকি পাঠক পরিবারের চার জনই মছলন্দপুরের বাসিন্দা। জানা গিয়েছে দমদম, বারাসাত এবং মছলন্দপুরের ১৩-১৪ জনের দল একটি দল সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সন্ধে বেলা গ্যানটকের হোটেলে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন: মানালিতে খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক, গুরুতর জখম আট সোমবারই জানা গিয়েছিল, হিমাচলের মানালিতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দাসের। এ বার পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যু হলো সিকিমে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```