Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পাকা চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

দ্য ওয়াল ব্যুরো : কুরুক্ষেত্র শহরে পার্ট টাইম কাজ করতেন ১৯ বছরের এক তরুণী। তাঁর বাড়ি থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তাঁকে স্থায়ী চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ করেছে এক ব্যক্তি। পরে তাঁকে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ করেছে ওই ব্যক্তির বন্ধু। তাদের প

পাকা চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

শেষ আপডেট: 28 May 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো : কুরুক্ষেত্র শহরে পার্ট টাইম কাজ করতেন ১৯ বছরের এক তরুণী। তাঁর বাড়ি থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তাঁকে স্থায়ী চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ করেছে এক ব্যক্তি। পরে তাঁকে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ করেছে ওই ব্যক্তির বন্ধু। তাদের পরিচিত আর এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানিও করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। যে ব্যক্তি স্থায়ী চাকরির লোভ দেখিয়েছিল, তার সঙ্গে তরুণীর আলাপ হয় গত ডিসেম্বরে। তরুণী পার্ট টাইম কাজ করতেন। ওই ব্যক্তি তাঁকে বলে পাকা চাকরির জন্য এক জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হবে। এই বলে সে তাঁকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তাঁকে মাদক মেশানো সরবৎ খেতে দেওয়া হয়। তিনি সরবৎ খেয়ে অজ্ঞান হয়ে যান। তখন সেই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সেই ব্যক্তির পরিচিত আর একজন তরুণীকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। তাঁকে ব্ল্যাকমেল করে। ভয় দেখায়। সেও তরুণীকে ধর্ষণ করে। পরে ওই দু’জনের পরিচিত একজন তাঁর শ্লীলতাহানি করে। তিনি কিছুদিন আগে তার মাকে সব কথা জানান। তরুণীর মা পুলিশে অভিযোগ করেন। কুরুক্ষেত্রের সেক্টর ৫১-র মহিলা থানার ইনস্পেকটর গরিমা ওই অভিযোগের তদন্ত করছেন। তিনি জানান, দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও আর একজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা পরস্পরের পরিচিত।

```