Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!

মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল তারই পোষ্য কুমির

দ্য ওয়াল ব্যুরো: দিনের শেষে পোষ্য কুমিরদের দেখতে গিয়েই বিপদ ঘটালেন মহিলা বিজ্ঞানী। ভুলবশত কুমিরদের ঘেরাটোপে ঢুকে পড়তেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল তার আদরের মেরি। বৃহস্পতিবার সকালে বিজ্ঞানীর দেহ উদ্ধার করে তাঁর সতীর্থরা। ঘটনাটা ইন্দোনেশিয়ার।

মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল তারই পোষ্য কুমির

শেষ আপডেট: 16 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিনের শেষে পোষ্য কুমিরদের দেখতে গিয়েই বিপদ ঘটালেন মহিলা বিজ্ঞানী। ভুলবশত কুমিরদের ঘেরাটোপে ঢুকে পড়তেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল তার আদরের মেরি। বৃহস্পতিবার সকালে বিজ্ঞানীর দেহ উদ্ধার করে তাঁর সতীর্থরা। ঘটনাটা ইন্দোনেশিয়ার। উত্তর সুলাওয়েশির মিনাহাসা ফার্মের ৪৪ বছরের বিজ্ঞানী ডেসি টুয়ো কুমিরদের উপর গবেষণা চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই। বুধবার রাতেও অভ্যাসবশে তিনি কুমিরদের ছেড়ে রাখা জায়গায় যান। সেখানে অন্যান্য কুমিরদের মধ্যে ছিল তার পোষা মেরিও। এই কুমিরের উপরই সম্প্রতি তিনি গবেষণা চালাচ্ছিলেন। ডেসির সহকর্মী হেনড্রিক রুনডেগান জানিয়েছেন, কোনওভাবে সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়েছিলেন ডেসি। যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। কুমিরটি দৈর্ঘ্যে প্রায় ১৪ ফুট। হেনড্রিক জানিয়েছেন, সম্প্রতি এই কুমিরটির উপর অস্ত্রোপচার করা হয়েছিল। তাকে দিবারাত্র পর্যবেক্ষণে রাখছিলেন ডেসি ও তাঁর সতীর্থরা। তার উপর কুমিরটি ডেসির খুব পছন্দেরও ছিল। নিজের হাতেই খাওয়াতেন সেটিকে। হেনড্রিকের কথায়, "এত নির্মম মৃত্যু হবে ভাবতে পারিনি। ডেসির দেহ যখন উদ্ধার হয় তার দু'টো হাত ছিল না, পেটের বেশ কিছুটা অংশ খুবলে খাওয়া। মুখও বিকৃত ছিল। চেনাই যাচ্ছিল না।" কুমিরটিকে আপাতত তার এনক্লোসারের মধ্যেই রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি সেটিকে অন্য কোনও সংরক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন হেনড্রিক। ২০১৬ সালে ইন্দনেশিয়ার রাজা আম্পাত দ্বীপে কুমিরের আক্রমণে প্রাণ গিয়েছিল রাশিয়ার এক পর্যটকের।  

```