Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রেমিকার অর্ধনগ্ন ছবি ছড়াল প্রেমিক, গ্রামের মাথারা বললেন মেয়েটিই ‘পাপী’

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগেই পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক? সমাজ একে ‘পাপ’ বলেই মনে করে। আর যে যুবতী মেয়ে এমন সম্পর্কে জড়ায় তাকেও এই পাপের ভাগীদের হয়ে খেসারত দিতে হয়। মেঘালয়ের এক তরুণীকে এমনই বাণী শোনালেন তার গ্রামের মাথারা। তাই, প্রাক্তন

প্রেমিকার অর্ধনগ্ন ছবি ছড়াল প্রেমিক, গ্রামের মাথারা বললেন মেয়েটিই ‘পাপী’

শেষ আপডেট: 10 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগেই পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক? সমাজ একে ‘পাপ’ বলেই মনে করে। আর যে যুবতী মেয়ে এমন সম্পর্কে জড়ায় তাকেও এই পাপের ভাগীদের হয়ে খেসারত দিতে হয়। মেঘালয়ের এক তরুণীকে এমনই বাণী শোনালেন তার গ্রামের মাথারা। তাই, প্রাক্তন প্রেমিক ওই তরুণীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে তাকে বদনাম করার চেষ্টা করলেও এগিয়ে এলেন না আত্মীয়-পরিজনদের কেউই। উল্টে শরীর দেখানোর ‘অপরাধে’ মেয়েটির থেকেই চাওয়া হল ক্ষতিপূরণ। মাস কয়েক আগে এমনই ঘটনা ঘটেছে মেঘালয়ের গারো পাহাড়ে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই তরুণীর প্রেমিক তার কিছু অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মেয়েটি জানিয়েছে, সব ছবিতেই তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখা গিয়েছে। সেই সঙ্গে কিছু অশ্লীল ভিডিও। মেয়েটির দাবি, এই সব ছবি এবং ভিডিও তার অজ্ঞাতেই তুলেছিল তার প্রেমিক। ইন্টারনেটে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এই সব ছবি এবং ভিডিও। পরে হাত ঘুরতে ঘুরতে সেগুলি এসে পৌঁছয় গ্রামের মাথাদের কাছে। ‘দাইনাডুবি মাদার্স ইউনিয়ন’ নামে ওই গ্রামের একটি সংগঠন মেয়েটিকে ডেকে পাঠায়। তার পরই নানা ভাষায় তাকে আক্রমণ করা শুরু করে সংগঠনের শীর্ষস্থানীয়েরা। বলা হয়, মেয়েটি ইচ্ছা করেই নিজের শরীর দেখিয়েছে। তাই এর জন্য তাকে নগদ ৩,০০০ টাকা জরিমানা দিতে হবে। তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই তরুণী। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে গত ৩০ অগস্ট মেন্দিপাথার থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি। এই অভিযোগের ভিত্তিতেই মেয়েটির প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরেও মেয়েটি যাতে তার গ্রামে ফিরতে পারে তার চেষ্টা করছে পুলিশ। তরুণীর নিরাপত্তার জন্য এগিয়ে এসেছে শিলংয়ের সিভিল সোসাইটি ওম্যান’স অরগ্যানাইজেশন (CSWO) নামে একটি সংস্থা। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, মেয়েটি সব রকম নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। নিজের বাড়িতেও যাতে সে নিরাপদে থাকতে পারে সেই চেষ্টাও করা হচ্ছে।

```