Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

চেতলা ব্রিজের নীচে আন্ডারপাসের চাঙড় ভেঙে আহত এক মহিলা

দ্য ওয়াল ব্যুরো: ফের ব্রিজ গেরোয় কলকাতা। এ বারের ঘটনা চেতলা ব্রিজে।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আন্ডারপাসের ছাদের একটি অংশ। চাঙড় খসে পড়ে এক মহিলার জখম হওয়ার খবরও মিলেছে।  ঘটনাস্থলে পৌঁছেছে কালীঘাট থানার পুলিশ। ব্রিজের আন্ডারপাসে ছাদ কংক্রিটের

চেতলা ব্রিজের নীচে আন্ডারপাসের চাঙড় ভেঙে আহত এক মহিলা

শেষ আপডেট: 10 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের ব্রিজ গেরোয় কলকাতা। এ বারের ঘটনা চেতলা ব্রিজে।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আন্ডারপাসের ছাদের একটি অংশ। চাঙড় খসে পড়ে এক মহিলার জখম হওয়ার খবরও মিলেছে।  ঘটনাস্থলে পৌঁছেছে কালীঘাট থানার পুলিশ। ব্রিজের আন্ডারপাসে ছাদ কংক্রিটের। তার একটি অংশে সিমেন্ট করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেই অংশটাই ভেঙে পড়েছে। এমনিতেই আন্ডারপাসের ওই অংশে ছোটখাটো সব্জির বাজার নিয়ে বসেন অনেকে। দিনভর মানুষের চলাচলও বিস্তর। মঙ্গলবার দুপুরের দিকে চাঙড় খসে পড়ে আহত হন এলাকারই এক মহিলা। https://www.youtube.com/watch?v=N59-8dIey-A আহত মহিলার কথায়,"এখানে বসে দোকানদারি করছিলাম। রোজই করি। হঠাৎই ছাদের উপর থেকে চাঙড় ভেঙে আমার মাথায় পড়ে। " মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর শহরের অন্য়ান্য ব্রিজ নিয়ে এমনিতেই আতঙ্কে রয়েছেন শহরবাসী। চেতলার এই ঘটনা সেই আতঙ্ককেই আরও বাড়িয়ে তুলেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাত্র এক বছর আগেই আন্ডারপাসের ছাদের ওই অংশে সিমেন্ট করা হয়েছে। তার মধ্যেই এই বিপর্যয়। তবে, অধিকাংশের দাবি, আন্ডারপাসের নীচে সব্জি বিক্রেতার বসতে মানা করে গিয়েছিল পুরসভার লোকজন। কিন্তু, সে কথায় কর্ণপাত না করেই ব্রিজের নীচে বসে বাজার। চলে কেনাকাটা। যে কোনও মুহূর্তে বড় কোনও বিপদ হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

```