Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বরকে বরণ করার তোড়জোড় চলছিল, বরযাত্রীদের ধাক্কা মারল গাড়ি! মৃত ১, আহত ৩১

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আসরে মর্মান্তিক দুর্ঘটনা। বরযাত্রীদের শোভাযাত্রায় দ্রুতগতিতে এসে ধাক্কা মারল গাড়ি (Car Hits Wedding Procession)। মর্মান্তিক সেই দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। জখম হয়েছেন অন্তত ৩১ জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের

বরকে বরণ করার তোড়জোড় চলছিল, বরযাত্রীদের ধাক্কা মারল গাড়ি! মৃত ১, আহত ৩১

শেষ আপডেট: 11 February 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আসরে মর্মান্তিক দুর্ঘটনা। বরযাত্রীদের শোভাযাত্রায় দ্রুতগতিতে এসে ধাক্কা মারল গাড়ি (Car Hits Wedding Procession)। মর্মান্তিক সেই দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। জখম হয়েছেন অন্তত ৩১ জন।

দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্দারের (Haridwar) বাহাদরাবাদ এলাকায় শুক্রবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদরাবাদের ধানোরি রোড এলাকার সর্দার ফার্ম হাউসে বসেছিল বিয়ের আসর। বেলদা গ্রাম থেকে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল বরযাত্রীরা। পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। যখন বর এবং বরযাত্রীদের বরণ করার তোড়জোর চলছে, সেই সময় আচমকাই একটি চারচাকা গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে শোভাযাত্রায়।

ঘটনার জেরে মৃত্যু হয় বরযাত্রীদের সঙ্গে থাকা ব্যান্ডের সদস্য এক যুবকের। আহত হন আরও ৩১ জন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি ধানোরির দিকে যাচ্ছিল। তবে ঘটনার পরেই চালককে ধরে ফেলেন উপস্থিত লোকজন। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। কীভাবে দুর্ঘটনা ঘটল, চালক সেই সময় মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সোনার দাঁতেই গেল চেনা! ১৫ বছর লুকিয়ে থাকার পর ধরা পড়ল অপরাধী


```