Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফেসবুকের পোস্ট ঘিরে গোলমাল, সামশেরগঞ্জে ইটের আঘাতে মৃত্যু তরুণের

ইটের আঘাতে মৃত্যু হল বছর একুশের এক তরুণের। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।

ফেসবুকের পোস্ট ঘিরে গোলমাল, সামশেরগঞ্জে ইটের আঘাতে মৃত্যু তরুণের

ঘটনার পর পুলিশি টহল।

শেষ আপডেট: 25 June 2024 21:04

দ্য ওয়াল ব্যুরো: ইটের আঘাতে মৃত্যু হল বছর একুশের এক তরুণের। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।

পুলিশ জনিয়েছে, মৃত তরুণের নাম সুরজ শেখ(২১)। সামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে তাঁর বাড়ি। পরিবারের অভিযোগ, এদিন বাড়ির অদূরে ওই যুবককে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী ইট, পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুরজ।

মৃত যুবককে তাঁদের দলের কর্মী বলে দাবি করে কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কংগ্রেস অবশ্য অভিোগ উড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার বিকেলের ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

যুবককে খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে। তদন্তে নেমে পুলিশের দাবি,  ফেসবুকে পোস্ট করা নিয়ে দু'পক্ষের ঝামেলা এবং মারামারিতে এই খুন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।


```