শেষ আপডেট: 19 March 2026 21:08
প্রার্থী না করায় অভিমানে ওকালতি পেশায় ফিরে যাওয়ার কথা বলেছিলেন অসিত মজুমদার। বলেছিলেন সময় কাটাবেন বই পড়ে ও ক্লাব সংগঠন করে। বিদায়ী বিধায়কের অভিমানের কথা কানে যেতেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তাঁর বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাঁকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। বিদায়ী বিধায়কের সামনে সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতেই ঢাল হয়ে দাঁড়ালেন দেবাংশু।
দ্য ওয়াল ব্যুরো: প্রার্থী না করায় অভিমানে ওকালতি পেশায় ফিরে যাওয়ার কথা বলেছিলেন অসিত মজুমদার। বলেছিলেন সময় কাটাবেন বই পড়ে ও ক্লাব সংগঠন করে। বিদায়ী বিধায়কের অভিমানের কথা কানে যেতেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তাঁর বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাঁকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। বিদায়ী বিধায়কের সামনে সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতেই ঢাল হয়ে দাঁড়ালেন দেবাংশু।