শেষ আপডেট: 8 January 2026 13:30
দ্য ওয়াল ব্যুরোঃ কালীঘাট মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হালদার বাড়ি।বছরের পর বছর বন্ধ দরজা-জানালা ঘিরে তৈরি হয়েছে ‘অভিশপ্ত বাড়ি’-র গুজব।অনুসন্ধানে উঠে এসেছে অন্য ছবি। মন্দিরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এই বাড়ির সঙ্গে কোনও অভিশাপ বা অতিপ্রাকৃত ঘটনার যোগ নেই। বরং কালীঘাট মন্দিরের মতোই হালদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস ও সময়ের গল্প।