3.jpg)
হাওড়া স্কুল
শেষ আপডেট: 28 April 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকের অভাবে উঠে যেতে বসেছিল স্কুল। পড়ুয়াদের সংখ্যাও কমতে শুরু করেছিল। এমন অবস্থায় স্কুলের দায়িত্ব নিয়ে গোটা ছবি পাল্টে দিলেন প্রধান শিক্ষিকা। একার প্রচেষ্টায় মাত্র ১৭ দিনের মধ্যে বাড়িয়ে ফেললেন ছাত্র সংখ্যা। এখন নিয়মিত স্কুলে আসছে ছোটোরা। পড়াশোনাতে মন দিচ্ছে তারা। অভিভাবকরাও প্রধান শিক্ষিকার কথায় ভরসায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।